বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আগামী ৩ অক্টোবর ভারতের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের ফিফা বিশ্বকাপজয়ী ব্রাজিল। ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতের কলকাতার ঐতিহাসিক সল্টলেক স্টেডিয়ামে। এটি হবে ভারতের মাটিতে ব্রাজিল পুরুষ জাতীয় ফুটবল দলের প্রথম ম্যাচ।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আনুষ্ঠানিকভাবে ম্যাচটির ঘোষণা দিয়েছে। একই দিনে ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)ও বিষয়টি নিশ্চিত করে জানায়, এটি ভারতীয় ফুটবলের জন্য একটি ঐতিহাসিক উপলক্ষ।
সিবিএফ জানায়, অস্ট্রেলিয়ায় দুটি প্রীতি ম্যাচ শেষে ব্রাজিল দল ভারত সফরে যাবে। ভারতের বিপক্ষে ম্যাচের আগে ২৫ ও ২৯ সেপ্টেম্বর কুইন্সল্যান্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সেলেসাওরা।
বর্তমানে ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে থাকা ব্রাজিল দলের নেতৃত্ব দেবেন অধিনায়ক মারকিনিওস। দলে থাকবেন অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো এবং ফরোয়ার্ড ম্যাথিউস কুনিয়াও।
সিবিএফ এক বিবৃতিতে জানায়, ভারতে ব্রাজিলের বিপুলসংখ্যক সমর্থক রয়েছে। সে কারণে ভারতীয় ভক্তদের সামনে প্রথমবার খেলার সুযোগকে তারা বিশেষ গুরুত্ব দিচ্ছে।
এআইএফএফের ডেপুটি সেক্রেটারি জেনারেল এম. সত্যনারায়ণ বলেন, ব্রাজিলের মতো বিশ্বসেরা দলের বিপক্ষে খেলার সুযোগ ভারতীয় ফুটবলের জন্য একটি মাইলফলক। জাতীয় দলের পরিচালক সুব্রত পালও বলেন, এই ম্যাচ ভারতীয় ফুটবলারদের আন্তর্জাতিক অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে।
কলকাতার সঙ্গে ব্রাজিলের ফুটবল ইতিহাসের সম্পর্ক দীর্ঘদিনের। ১৯৭৭ সালে কিংবদন্তি পেলের নিউইয়র্ক কসমসের হয়ে মোহনবাগানের বিপক্ষে খেলার স্মৃতি এখনো শহরটির ফুটবল সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়।