বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বিশ্বকাপসহ ফিফার প্রধান প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য নতুন একটি বেসরকারি প্রতিষ্ঠান গঠনের প্রস্তাবকে ‘একটি সুযোগ’ হিসেবে উল্লেখ করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে তিনি বলেছেন, এটি কোনো বাধ্যবাধকতা নয় এবং সদস্যদেশগুলোর অনুমোদনের ওপরই এর ভবিষ্যৎ নির্ভর করবে।
মঙ্গলবার পরিকল্পনাটি প্রকাশের পর বিশ্ব ফুটবলে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে বুধবার এক ভিডিও বার্তায় নিজের অবস্থান ব্যাখ্যা করেন ইনফান্তিনো।
তিনি বলেন, ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) মূলত একটি প্রস্তাব, যা গণতান্ত্রিক আলোচনার অংশ। এর উদ্দেশ্য হলো ফুটবলের অব্যবহৃত বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে বৈশ্বিক ফুটবলের উন্নয়নে আরও বেশি অর্থ বিনিয়োগের সুযোগ তৈরি করা।
ইনফান্তিনোর ভাষ্য, বর্তমানে ফুটবলের যেসব খাতে সবচেয়ে বেশি অর্থের প্রয়োজন, সেখানে বাণিজ্যিক আয়ের খুব সামান্য অংশই পৌঁছায়। নতুন উদ্যোগটি সেই পরিস্থিতি বদলাতে সহায়ক হতে পারে।
তিনি বলেন, এ পরিকল্পনা বাস্তবায়ন হবে কি না, তা নির্ভর করবে ফিফার ২১১টি সদস্যদেশের ভোট এবং ফিফা কাউন্সিলের অনুমোদনের ওপর।
ফিফা সভাপতির মতে, স্পনসরশিপ, সম্প্রচারস্বত্ব, লাইসেন্সিং এবং নতুন ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে ফিফার মালিকানাধীন প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক ব্যবস্থাপনা আরও কার্যকর করা সম্ভব হবে। এর সুফল বিশ্বের সব সদস্যদেশের ফুটবলে পৌঁছাবে।
সমর্থকদের উদ্বেগের বিষয়ে ইনফান্তিনো বলেন, এ উদ্যোগে ফুটবলের মূল আবেদন বা চরিত্র বদলে যাবে না। বরং এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল আরও উন্নত হবে এবং সমর্থকেরাও দীর্ঘমেয়াদে এর সুফল পাবেন।