বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের নেতৃত্বে নতুন কাঠামো ঘোষণা করেছে। বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, এখন থেকে সাদা বল ও লাল বলের ক্রিকেটে আলাদা অধিনায়ক থাকবেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী লিটন দাস ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর ফলে লিটন এখন বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই সাদা বলের সংস্করণেরই নেতৃত্ব দেবেন। অন্যদিকে নাজমুল হোসেন শান্ত টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন।
বিসিবি জানিয়েছে, দীর্ঘমেয়াদে দলের স্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তাওহীদ হৃদয়কে সাদা বলের ক্রিকেটে সহ-অধিনায়ক করা হয়েছে। লাল বলের সহ-অধিনায়ক অপরিবর্তিত থাকছেন।
ওয়ানডে অধিনায়কত্ব থেকে মেহেদী হাসান মিরাজকে সরানোর কারণ ব্যাখ্যা করে তামিম ইকবাল বলেন, সাম্প্রতিক সিরিজগুলোতে মিরাজ অধিনায়ক হিসেবে ভালো কাজ করেছেন। তবে দল চায় তিনি ব্যাটিং ও বোলিংয়ে আরও বেশি মনোযোগ দিয়ে নিজের সেরা ছন্দে ফিরুন। তিনি জানান, মিরাজের সঙ্গে আলোচনা করেই পারস্পরিক সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তামিম আরও বলেন, ভবিষ্যতে প্রয়োজন হলে মিরাজ আবারও নেতৃত্বে ফিরতে পারেন।
তিন সংস্করণে তিনজন আলাদা অধিনায়ক না রাখার কারণ হিসেবে তিনি খেলোয়াড়দের চোট ব্যবস্থাপনার বিষয়টি তুলে ধরেন। বিশেষ করে পেসারদের বাড়তি কাজের চাপ কমাতে সাদা বল ও লাল বলের নেতৃত্ব আলাদা করা হয়েছে বলে জানান তিনি।
এছাড়া জিম্বাবুয়ে সফর শেষে কোচিং স্টাফ ও খেলোয়াড়দের সঙ্গে বৈঠক করে আগামী ছয় মাসের জন্য জাতীয় দলের পারফরম্যান্স উন্নয়নের একটি রোডম্যাপও প্রস্তুত করা হয়েছে বলে জানান বিসিবি সভাপতি।