বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান-ছবি : সংগৃহীত
ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশটির কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। মঙ্গলবার (২৮ জুলাই) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। ২০৩০ সাল পর্যন্ত ফরাসি দলের দায়িত্বে থাকবেন তিনি।
২০২৬ বিশ্বকাপ শেষে দীর্ঘদিনের কোচ দিদিয়ের দেশমের বিদায়ের পর থেকেই জিদানকে নতুন কোচ হিসেবে আলোচনায় রাখা হচ্ছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর নিয়োগের ঘোষণা দেওয়া হলো।
১৯৯৮ সালে খেলোয়াড় হিসেবে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো জিদান কোচ হিসেবেও সমান সফল। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের দায়িত্বে থেকে টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অনন্য কীর্তি গড়েন তিনি। ২০২১ সালে দ্বিতীয় মেয়াদে রিয়ালের দায়িত্ব ছাড়ার পর দীর্ঘদিন কোচিংয়ের বাইরে ছিলেন।
২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নেয় ফ্রান্স। এরপরই দেশমের বিদায় এবং নতুন কোচ হিসেবে জিদানের আগমন নিশ্চিত হয়।
দায়িত্ব গ্রহণের পর জিদান বলেন, ফ্রান্স জাতীয় দলের চেয়ে বড় কিছু নেই। জাতীয় দলের দায়িত্ব পাওয়া আমার জন্য যেমন গর্বের, তেমনি এটি বিশাল দায়িত্বও।
তিনি আরও বলেন, ফ্রান্স ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট, নির্বাহী কমিটি এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। জাতীয় দলকে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন ও লক্ষ্য রয়েছে।
জিদান জানান, রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর বিভিন্ন ক্লাব ও জাতীয় দল থেকে প্রস্তাব পেলেও তিনি সেগুলো গ্রহণ করেননি। এবার নিজ দেশের দায়িত্ব নেওয়ার সুযোগকে তিনি বিশেষ সম্মান হিসেবে দেখছেন।
আগামী ২৫ সেপ্টেম্বর উয়েফা নেশন্স লিগে তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়েই জিদানের অধীনে ফ্রান্সের নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।