বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ফুলহামের মূল দলে অভিষেক হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত উইঙ্গার ফারহান আলী ওয়াহিদের। শনিবার নরউইচ সিটির বিপক্ষে প্রাক্-মৌসুম প্রস্তুতি ম্যাচে প্রথমবারের মতো সিনিয়র দলের জার্সিতে মাঠে নামেন তিনি।
ম্যাচের ৪৬তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ফারহান। যদিও গোল বা অ্যাসিস্ট করতে পারেননি এবং ফুলহাম ম্যাচটি ২-০ গোলে হেরে যায়। তবে স্প্যানিশ কোচ আলভারো আরবেলোয়ার অধীনে মূল দলে অভিষেক তাঁর ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
রুদ্ধদ্বার ম্যাচ হওয়ায় খেলা সম্প্রচার করা হয়নি। তবে ফুলহামের ওয়েবসাইট জানিয়েছে, ফারহানের নেওয়া একটি বাঁকানো শট প্রতিপক্ষ গোলরক্ষককে পরীক্ষায় ফেলেছিল।
২০০৬ সালের ৯ ডিসেম্বর ইংল্যান্ডে জন্ম নেওয়া ফারহানের বাবা-মা দুজনই বাংলাদেশি বংশোদ্ভূত এবং তাঁদের পারিবারিক শিকড় সিলেটে। ফুটবলে তাঁর যাত্রা শুরু হয় চেলসির একাডেমিতে। পরে ২০১৯ সালে তিনি ফুলহামের একাডেমিতে যোগ দেন।
২০২২ সালে এফএ ইয়ুথ কাপে অনূর্ধ্ব-১৮ দলে অভিষেকের পর ধাপে ধাপে এগিয়ে ২০২৪ সালে অনূর্ধ্ব-২১ দলে সুযোগ পান। ২০২৫ সালে ফুলহামের সঙ্গে প্রথম পেশাদার চুক্তি করেন তিনি।
২০২৫-২৬ মৌসুমে প্রিমিয়ার লিগ টু-তে তাঁর পারফরম্যান্স ছিল নজরকাড়া। তিনি নভেম্বরে মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন এবং মৌসুম শেষে বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পান।
এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ফারহানকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে। তাঁর বাংলাদেশি পাসপোর্ট তৈরির কাজ চলছে। আগামী সেপ্টেম্বরের আন্তর্জাতিক উইন্ডো এবং নভেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপের জন্য তাঁকে বিবেচনা করা হতে পারে বলে বাফুফে জানিয়েছে।