বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

জার্মানি জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অভিজ্ঞ কোচ ইয়ুর্গেন ক্লপ। ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ প্যারাগুয়ের কাছে হেরে বিদায়ের পর সাবেক কোচ জুলিয়ান নাগলসমান পদত্যাগ করলে তার স্থলাভিষিক্ত হন বরুশিয়া ডর্টমুন্ড ও লিভারপুলের সাবেক এই কোচ।
চার বছরের চুক্তিতে দায়িত্ব নেওয়ার পর শুক্রবার প্রথম সংবাদ সম্মেলনে ক্লপ জানান, তার প্রধান লক্ষ্য ২০৩০ বিশ্বকাপ জেতা। পাশাপাশি ২০২৮ ইউরো চ্যাম্পিয়নশিপেও জার্মানিকে শিরোপার লড়াইয়ে ফিরিয়ে আনতে চান তিনি।
তবে নতুন দায়িত্ব গ্রহণের পাশাপাশি একটি স্পষ্ট বার্তাও দিয়েছেন ক্লপ। তিনি বলেন, ‘যেদিন আপনারা আমাকে আর চাইবেন না, সেদিনই আমি চলে যাব। এজন্য কোনো ক্ষতিপূরণ দিতে হবে না।’
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘আমার পরিবারের ব্যক্তিগত জীবনকে সম্মান করতে হবে। যদি তা না হয় কিংবা অগ্রহণযোগ্য আচরণ করা হয়, তাহলে আমি সঙ্গে সঙ্গে দায়িত্ব ছেড়ে দেব। যদি মনে করেন আমি এই দায়িত্বের যোগ্য নই, তাহলে এক মুহূর্তও থাকব না।’
এটাই জাতীয় দলের কোচ হিসেবে ক্লপের প্রথম দায়িত্ব। তিনি বলেন, জার্মানির মতো একটি দলের দায়িত্ব পাওয়া তার ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন। দেশের ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনতে নিজের সর্বোচ্চটা দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
বিশ্ব ফুটবলের অন্যতম সফল দল জার্মানি গত এক দশকের বেশি সময় ধরে বড় আসরগুলোতে প্রত্যাশিত সাফল্য পাচ্ছে না। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর ২০২৬ বিশ্বকাপে শেষ ৩২ থেকেই বিদায় নিতে হয়েছে দলটিকে। একই সময়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও উল্লেখযোগ্য কোনো সাফল্য অর্জন করতে পারেনি চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এই প্রেক্ষাপটে জার্মান ফুটবলকে আবারও শীর্ষ পর্যায়ে ফিরিয়ে আনার কঠিন দায়িত্ব এখন ইয়ুর্গেন ক্লপের কাঁধে।