বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ইতালি জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছাড়ার পর ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) তার সঙ্গে যোগাযোগ করলেও আপাতত ফুটবল থেকে অন্তত এক বছরের বিরতি নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন স্প্যানিশ এই কোচ।
গার্দিওলার ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে ইএসপিএন জানিয়েছে, দীর্ঘ ১০ বছর ম্যানচেস্টার সিটির দায়িত্ব পালনের পর তিনি এখন ব্যক্তিগত জীবনকে সময় দিতে চান। সে কারণেই এই মুহূর্তে ইতালির দায়িত্ব নেওয়ার বিষয়ে কোনো আলোচনা বাস্তবসম্মত ছিল না।
এর আগে চলতি সপ্তাহে ইএসপিএন জানায়, ম্যানচেস্টার সিটি ছাড়ার পর চারটি জাতীয় দল গার্দিওলার সঙ্গে যোগাযোগ করেছে। ইতালি তাদের অন্যতম। পরে ইতালির দৈনিক লা গাজ্জেত্তা দেলো স্পোর্ট জানায়, গার্দিওলা ইতালির প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছেন।
তবে ভবিষ্যতে কোচিংয়ে ফিরলে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার বিষয়ে তার আগ্রহ থাকতে পারে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এছাড়া চলতি গ্রীষ্মে আরও কয়েকটি দেশ তার প্রাপ্যতা সম্পর্কে খোঁজ নিয়েছে। যদিও কোন কোন দেশ যোগাযোগ করেছে, তা নিশ্চিত করা হয়নি। বিভিন্ন প্রতিবেদনে এর আগে নেদারল্যান্ডস ও ইংল্যান্ডের আগ্রহের কথাও উঠে এসেছে।
এদিকে ইতালির নতুন টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি জানিয়েছেন, জাতীয় দলের শূন্য কোচের পদে বর্তমান ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল। তবে ২০৩০ সাল পর্যন্ত ব্রাজিলের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় তিনি দায়িত্বে বহাল রয়েছেন।
ইতালির সাবেক কোচ রবার্তো মানচিনি সম্ভাব্য কোচ হিসেবে বিশ্বকাপজয়ী আন্দ্রে পিরলো এবং এন্টোনিও কন্তের নামও উল্লেখ করেছেন।
গত এপ্রিলে বিশ্বকাপের প্লে-অফে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হারের পর তৎকালীন কোচ জেন্নারো গাত্তুসো পদত্যাগ করেন। এরপর থেকেই নতুন প্রধান কোচের সন্ধান করছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন।