বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সদ্য সমাপ্ত বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় আসা কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। ৪০ বছর বয়সী এই অভিজ্ঞ গোলরক্ষক চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোতে যোগ দিতে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন ক্লাবটির সভাপতি আনিবাল মোসা।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বর্তমানে ফ্রি এজেন্ট থাকা ভোজিনিয়া শিগগিরই চিলিতে পৌঁছে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করবেন। এরপর সান্তিয়াগোর এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে তাকে আনুষ্ঠানিকভাবে সমর্থকদের সামনে উপস্থাপন করা হবে।
কোলো কোলোর সভাপতি আনিবাল মোসা বলেন, ভোজিনিয়া ক্লাবটির খেলোয়াড় হতে যাচ্ছেন এবং আগামী কয়েক দিনের মধ্যেই প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
তবে এখনো দুই পক্ষের মধ্যে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হয়নি। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় পোস্ট দিয়ে কেপ ভার্দের গোলরক্ষককে দলে ভেড়ানোর ইঙ্গিত দিয়েছে কোলো কোলো। ভোজিনিয়ার পরিচিত কোঁকড়ানো চুলের প্রতীক ব্যবহার করে পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘Ahora’ (এখন)।
বিশ্বকাপ শুরুর আগে পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব শাভেসের সঙ্গে ভোজিনিয়ার চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে তিনি ফুটবলপ্রেমীদের নজর কাড়েন। তার ধারাবাহিক নৈপুণ্যের সুবাদে সমর্থকদের ভোটে গঠিত টুর্নামেন্টের সেরা একাদশেও জায়গা করে নেন তিনি।
বিশ্বকাপের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন ভোজিনিয়া। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৮ দশমিক ৩ মিলিয়ন, যা বিশ্বের কয়েকজন কিংবদন্তি গোলরক্ষকের অনুসারীর সংখ্যাকেও ছাড়িয়ে যায়।
সম্প্রতি সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে ভোজিনিয়া বলেন, তিনি আরও এক বা দুই মৌসুম খেলতে চান। এমন একটি ক্লাবে যোগ দিতে চান, যারা তাকে শুধু বিপণনের জন্য নয়, বরং তার ফুটবল দক্ষতার মূল্যায়ন করে দলে নেবে।
ভোজিনিয়ার কোলো কোলোর সম্ভাব্য যোগদান ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেক সমর্থক মনে করছেন, তার সাফল্য নতুন প্রজন্মের অনেক শিশুকে গোলরক্ষক হওয়ার অনুপ্রেরণা দেবে। ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহামও এই সম্ভাব্য চুক্তি নিয়ে কোলো কোলোর পোস্টে মন্তব্য করে লিখেছেন, ‘The Best।’
কোলো কোলো সম্পর্কে
১৯২৫ সালে প্রতিষ্ঠিত কোলো কোলো চিলির সবচেয়ে সফল ও জনপ্রিয় ফুটবল ক্লাবগুলোর একটি। সান্তিয়াগোভিত্তিক ক্লাবটি এখন পর্যন্ত ৩৪টি চিলিয়ান লিগ, ১৪টি কোপা চিলি এবং ১৯৯১ সালের কোপা লিবার্তাদোরেস শিরোপা জিতেছে। এটি এখন পর্যন্ত কোপা লিবার্তাদোরেস জেতা একমাত্র চিলিয়ান ক্লাব। বর্তমানে দলটির কোচ আর্জেন্টিনার ফার্নান্দো অর্তিজ এবং দলে আছেন অভিজ্ঞ মিডফিল্ডার আর্তুরো ভিদাল।