বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে রাজনৈতিক নিরপেক্ষতার নীতি লঙ্ঘনের অভিযোগ খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। মানবাধিকার সংস্থা ফেয়ারস্কয়ার অভিযোগ করেছিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি প্রকাশ্য সমর্থন দেখিয়ে ইনফান্তিনো আইওসির রাজনৈতিক নিরপেক্ষতার নীতি ভঙ্গ করেছেন।
বার্তা সংস্থা এএফপিকে আইওসির এক মুখপাত্র জানান, নৈতিকতা কমিশন অভিযোগটি বিস্তারিতভাবে পর্যালোচনা করেছে। তবে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, বিষয়টি তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না।
আইওসির মুখপাত্র বলেন, অলিম্পিক চার্টার অনুসারে প্রতিটি আন্তর্জাতিক ক্রীড়া ফেডারেশন (আইএফ) তাদের নিজস্ব শাসনব্যবস্থা ও কার্যক্রমে স্বাধীনতা এবং স্বায়ত্তশাসন বজায় রাখে। ফলে ফিফা সভাপতির বিরুদ্ধে আনা এই অভিযোগ আইওসির নৈতিকতা কমিশনের বিচারিক ক্ষমতার আওতার বাইরে।
অলিম্পিক আন্দোলনের সঙ্গে যুক্ত সদস্যদের শপথে বাণিজ্যিক ও রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের অঙ্গীকার অন্তর্ভুক্ত রয়েছে। অলিম্পিক চার্টারেও রাজনৈতিক নিরপেক্ষতার বিষয়টি উল্লেখ আছে।
এর আগেও চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্পের উদ্যোগে গঠিত ‘বোর্ড অব পিস’–এর প্রথম বৈঠকে ইনফান্তিনোর অংশগ্রহণ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। ওই বৈঠকে তিনি ‘USA’ এবং ট্রাম্পের দুই মেয়াদের প্রতীক হিসেবে ‘45-47’ লেখা একটি লাল টুপি পরেছিলেন। সে সময়ও বিষয়টি নিয়ে ওঠা সমালোচনাকে গুরুত্ব দেয়নি আইওসি।
ফেব্রুয়ারিতে আইওসি জানিয়েছিল, ফিফার সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে এবং ফিলিস্তিনের গাজায় ক্রীড়াভিত্তিক পুনর্বাসন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও খেলোয়াড় তৈরির উদ্যোগে ফিফার সম্পৃক্ততা একটি আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
গত ডিসেম্বরে ফিফা ট্রাম্পকে তাদের প্রথম ‘শান্তি পদক’ প্রদান করে। সে সময় ইনফান্তিনো বলেন, বিশ্বজুড়ে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ট্রাম্পের ‘ব্যতিক্রমী ও অসাধারণ’ অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়েছে।
এদিকে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে ট্রাম্প দাবি করেছিলেন, মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ডের শাস্তি প্রত্যাহারের আগে তিনি ফিফা সভাপতি ইনফান্তিনোর সঙ্গে ফোনে কথা বলেছিলেন।
সূত্র: এএফপি