বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

জেলা ও মহানগর পর্যায়ের কোচ নিয়োগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিজস্ব নির্ধারিত মানদণ্ড অনুসরণ না করার অভিযোগ উঠেছে। নিয়োগপ্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির অভিযোগও সামনে এসেছে।
দেশের ৫৯টি জেলা এবং ঢাকা মহানগরের দুটি পদসহ মোট ৬১ জন কোচ নিয়োগের জন্য বিসিবি সম্প্রতি আবেদন আহ্বান করে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীর লেভেল-ওয়ান কোচিং সনদ অথবা প্রথম শ্রেণির ক্রিকেট খেলার অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হওয়া বাধ্যতামূলক ছিল।
তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, নির্ধারিত সময়ের মধ্যে জমা পড়া ২১৮টি আবেদনের মধ্যে মাত্র প্রায় ৯০টি আবেদন নির্ধারিত যোগ্যতা পূরণ করেছে। অভিযোগ রয়েছে, যোগ্যতা পূরণ না করা আবেদনকারীদেরও পরীক্ষায় অংশ নেওয়ার প্রবেশপত্র দেওয়া হয়েছে এবং পরীক্ষা ইতোমধ্যে শুরু হয়েছে।
এ বিষয়ে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ফাহিম সিনহার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, নিয়োগপ্রক্রিয়ায় যেন কোনো ধরনের অস্বচ্ছতা না থাকে এবং কাউকে বাড়তি সুবিধা দেওয়া না হয়—এ বিষয়ে তিনি পরিষ্কার নির্দেশনা দিয়েছেন। তাঁর ভাষ্য, বোর্ড সবচেয়ে যোগ্য কোচদেরই নিয়োগ দিতে চায়।
অন্যদিকে, গেম ডেভেলপমেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান সাকিফ আহমেদ স্বীকার করেন যে সব আবেদনকারীকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তাঁর ব্যাখ্যা, দীর্ঘদিন লেভেল-ওয়ান কোচিং কোর্স না হওয়ায় আগ্রহী সবাইকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।