বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

নিকোলাস ওতামেন্দি।
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৮ বছর বয়সী এই সেন্টারব্যাক ১৭ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন আবেগঘন এক বার্তায়।
আর্জেন্টিনার হয়ে ১৩৯টি ম্যাচ খেলেছেন ওতামেন্দি। জাতীয় দলের হয়ে তিনি ২০২২ বিশ্বকাপ এবং দুটি কোপা আমেরিকার শিরোপা জিতেছেন। সদ্য শেষ হওয়া ২০২৬ বিশ্বকাপেও তিনি আর্জেন্টিনা দলে ছিলেন। তবে ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয় বর্তমান চ্যাম্পিয়নরা।
ইনস্টাগ্রামে জাতীয় দলের হয়ে নিজের স্মরণীয় মুহূর্তগুলোর ভিডিও প্রকাশ করে ওতামেন্দি বলেন, আর্জেন্টিনার জার্সি পরা ছিল তাঁর শৈশবের স্বপ্ন এবং তিনি সবসময় সর্বোচ্চ নিষ্ঠা ও গর্ব নিয়ে দেশের প্রতিনিধিত্ব করেছেন।
তিনি আরও বলেন, বিশ্বকাপ ফাইনালই তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ হওয়াটা যেন নিয়তিরই লেখা। কাঙ্ক্ষিত ফল না এলেও শেষ মুহূর্ত পর্যন্ত দলের লড়াই নিয়ে তিনি গর্বিত।
বার্তার শেষে ওতামেন্দি লেখেন, “ধন্যবাদ, আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণের সুযোগ করে দেওয়ার জন্য আমি চিরকৃতজ্ঞ।”
সম্প্রতি ইউরোপে ১৭ বছরের অধ্যায় শেষ করে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটে যোগ দিয়েছেন ওতামেন্দি। ইউরোপে তিনি পোর্তো, ভ্যালেন্সিয়া, ম্যানচেস্টার সিটি ও বেনফিকার হয়ে খেলেছেন।