বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

নটিংহ্যাম ফরেস্ট থেকে প্রায় ১১ কোটি ৬০ লাখ পাউন্ড (১৫ কোটি ৪০ লাখ ডলার) ট্রান্সফার ফিতে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন ইংল্যান্ডের মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসন। ক্লাবে যোগ দিয়েই তিনি ম্যানচেস্টার সিটিকে ‘ম্যানচেস্টারের রাজা’ বলে মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার ম্যানচেস্টার সিটি জানায়, ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার পাঁচ বছরের চুক্তিতে যোগ দিয়েছেন। চুক্তিতে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।
বিশ্বকাপ থেকে ফেরার পর এ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন হয়, যদিও দুই ক্লাবের মধ্যে সমঝোতা হয়েছিল চলতি মাসের শুরুতেই।
সিটিতে যোগ দিয়ে অ্যান্ডারসন বলেন, বিশ্বের অন্যতম সেরা ক্লাবে খেলতে পেরে তিনি রোমাঞ্চিত। তাঁর ভাষায়, শিরোপা জেতার মানসিকতা ও গত এক দশকের আধিপত্যই তাঁকে সিটিতে যোগ দিতে অনুপ্রাণিত করেছে।
আগামী ১৩ সেপ্টেম্বর ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যানচেস্টার ডার্বিতে খেলার অপেক্ষায় আছেন বলেও জানান তিনি। এ প্রসঙ্গে অ্যান্ডারসন বলেন, যত দিন তিনি ম্যানচেস্টারকে চিনেছেন, তত দিন সিটিই ছিল ‘ম্যানচেস্টারের রাজা’।
নিউক্যাসল ইউনাইটেডের একাডেমি থেকে উঠে আসা অ্যান্ডারসন দুই বছর আগে ৩ কোটি ৫০ লাখ পাউন্ডে নটিংহ্যাম ফরেস্টে যোগ দেন। ক্লাবটির হয়ে ৯২টি ম্যাচ খেলেছেন তিনি।
গত মৌসুমে প্রথমবার ইংল্যান্ড দলে ডাক পান এবং বিশ্বকাপে তৃতীয় হওয়া দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
ম্যানচেস্টার সিটির ফুটবল পরিচালক হুগো ভিয়ানা বলেন, অ্যান্ডারসন বিশ্ব ফুটবলের অন্যতম প্রতিভাবান তরুণ মিডফিল্ডার এবং ভবিষ্যতে তিনি পূর্ণাঙ্গ মিডফিল্ডারে পরিণত হবেন বলে ক্লাবের বিশ্বাস।