বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিতে পারেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে ম্যাচটিই হতে পারে পর্তুগালের জার্সিতে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ।
গোল ডটকমের এক প্রতিবেদনে ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ আওয়াদের বরাতে বলা হয়েছে, পর্তুগালের একটি সূত্র জানিয়েছে, ওয়েলসের বিপক্ষে ম্যাচের পরই জাতীয় দলকে বিদায় জানাবেন রোনালদো। ম্যাচটি লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে সম্প্রতি চার বছরের চুক্তিতে পর্তুগাল জাতীয় দলের দায়িত্ব নেওয়া প্রধান কোচ জর্জ জেসুস জানিয়েছেন, তিনি দায়িত্ব নিয়েই দলে বড় ধরনের পরিবর্তন আনবেন না। তাঁর এ অবস্থান রোনালদোর বিদায়ী ম্যাচ খেলার সম্ভাবনাকে আরও জোরালো করেছে বলে মনে করা হচ্ছে।
৪১ বছর বয়সী রোনালদো এখন পর্যন্ত পর্তুগালের হয়ে ২৩৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং করেছেন ১৪৬ গোল। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলদাতার রেকর্ড তাঁর দখলেই রয়েছে।
জাতীয় দলের হয়ে তিনি ২০১৬ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ এবং ২০১৯ ও ২০২৫ সালে দুটি উয়েফা নেশনস লিগ শিরোপা জিতেছেন।
তবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবল চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে রোনালদোর। আল নাসরের সঙ্গে তাঁর চুক্তি ২০২৭ সাল পর্যন্ত রয়েছে। ক্যারিয়ারে বর্তমানে তাঁর গোলসংখ্যা ৯৭৬, আর অবসরের আগে এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করাই তাঁর অন্যতম লক্ষ্য।