বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফাইনালের পর দেশে ফেরার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া ও কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোকে আটক ও জিজ্ঞাসাবাদ করা হয়েছে—এমন সংবাদ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে এএফএ।
বুধবার এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এএফএর দুই কর্মকর্তাকে আটক করা হয়েছে—এমন দাবি ‘সম্পূর্ণ মিথ্যা’।
এর আগে কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পর আর্জেন্টিনা দলের সঙ্গে দেশে ফেরার সময় তাপিয়া ও তোভিগিনোকে মার্কিন কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এবং তাঁদের ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়। একই সঙ্গে এএফএর আন্তর্জাতিক চুক্তি-সংক্রান্ত বিষয়ে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এএফএ এসব দাবি প্রত্যাখ্যান করলেও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি জেলা আদালত এএফএর সঙ্গে সংশ্লিষ্ট এক তৃতীয় পক্ষকে গ্র্যান্ড জুরির সামনে হাজির হওয়ার সমন জারি করেছে।
সংস্থাটির ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তিকে এএফএর কয়েকজন কর্মকর্তাসহ বিভিন্ন ব্যক্তির সঙ্গে সংশ্লিষ্ট নথি ও যোগাযোগের তথ্য উপস্থাপনের জন্য বলা হয়েছে।
এদিকে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
২০১৭ সাল থেকে ক্লদিও তাপিয়ার নেতৃত্বে থাকা এএফএ বর্তমানে আর্জেন্টিনায় একাধিক তদন্তের মুখোমুখি। এর মধ্যে অর্থপাচার এবং কর ফাঁকির অভিযোগ-সংক্রান্ত তদন্তও রয়েছে।