বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের পর মাঠে হতাশ লিওনেল মেসি।
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের হতাশা নিয়ে আর্জেন্টিনায় ফিরেছেন লিওনেল মেসি। তবে আপাতত জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত না নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে নতুন মৌসুমের প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক।
ফ্লোরিডা থেকে চার্টার্ড বিমানে রোজারিও পৌঁছে নিজ বাড়িতে যান মেসি। দীর্ঘ প্রায় ৫০ দিনের জাতীয় দলের ক্যাম্প শেষে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন সন্তানকে নিয়ে কিছুদিন বিশ্রাম নিচ্ছেন তিনি।
৩৯ বছর বয়সী মেসি বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলেন। তবে ফাইনালে স্পেনের কাছে হেরে সেই স্বপ্ন পূরণ হয়নি। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সতীর্থদের নিয়ে গর্ব প্রকাশ করেন এবং নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানান। তবে জাতীয় দল নিয়ে নিজের ভবিষ্যৎ সম্পর্কে কোনো ইঙ্গিত দেননি।
এদিকে সামনে ইন্টার মায়ামির ব্যস্ত সূচি অপেক্ষা করছে। শিকাগো ফায়ার ও মন্ট্রিয়লের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ধীরে ধীরে অনুশীলনে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে। যদিও বিশ্বকাপ শেষে বিশ্রামের কারণে শুরুতে কয়েকটি ম্যাচে তাকে না-ও দেখা যেতে পারে।
বর্তমানে মেসির সঙ্গে ইন্টার মায়ামির চুক্তি রয়েছে ২০২৮ সাল পর্যন্ত। ফলে ক্লাব ফুটবল চালিয়ে গেলে জাতীয় দল থেকেও এখনই অবসরের সম্ভাবনা কম বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
আর্জেন্টিনার সামনে কয়েকটি প্রীতি ম্যাচ থাকলেও ২০৩০ বিশ্বকাপের সহ-আয়োজক হওয়ায় দলটিকে বাছাইপর্ব খেলতে হবে না। পরবর্তী বড় আন্তর্জাতিক আসর ২০২৮ কোপা আমেরিকা। তাই শারীরিকভাবে ফিট থাকলে মেসি সেই টুর্নামেন্ট পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনও অধিনায়কের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে। দেশটির ফুটবল সংশ্লিষ্টদের বিশ্বাস, মাঠে ও ড্রেসিংরুমে মেসির নেতৃত্ব এখনো দলের জন্য গুরুত্বপূর্ণ