বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
স্পেনের বিপক্ষে ফাইনালের আগে আর্জেন্টিনার ড্রেসিংরুমে ঠিক কী ঘটেছিল তা নিয়ে ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে লিওনেল মেসিকে সতীর্থদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘সবাই শান্ত হও… চলো সবকিছু ভুলে যাই, শুধু খেলায় মন দিই’। এই মন্তব্যের পর থেকেই সমর্থকদের মধ্যে নানা প্রশ্ন ও জল্পনা তৈরি হয়েছে।
আর্জেন্টাইন গণমাধ্যমের দাবি, ভিডিওতে মেসির কথাবার্তায় এমন ইঙ্গিত পাওয়া যায় যে ফাইনালের আগে ড্রেসিংরুমে কোনো অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছিল। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লেখা দলটি ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে প্রতিপক্ষের পোস্টে একটি শটও নিতে পারেনি এই পারফরম্যান্সও সন্দেহকে আরও উসকে দিয়েছে।

টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়, মেসি ড্রেসিংরুমের দরজার সামনে দাঁড়িয়ে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান। তবে ‘সবকিছু ভুলে যাও’ কথাটি ঠিক কী প্রসঙ্গে বলা হয়েছিল তা স্পষ্ট নয়। ভিডিওতে দেখা যায়, খেলোয়াড়রা তখন নীরব ও মনোযোগী ছিলেন।
ফাইনালের আগে আর্জেন্টিনা দল সমালোচনার মুখেও ছিল। স্পেনের পক্ষ থেকে অভিযোগ ওঠে, আর্জেন্টিনা নাকি রেফারিদের কাছ থেকে বাড়তি সুবিধা পাচ্ছে। স্পেনের ডিফেন্ডার আইমেরিক লাপোর্তে প্রকাশ্যে রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন এবং কিছু সিদ্ধান্তকে ‘বিস্ময়কর’ বলে মন্তব্য করেন।

এদিকে আর্জেন্টাইন সূত্রগুলো জানিয়েছে, ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লডিও তাপিয়া এবং কনমেবল সভাপতি আলেহান্দ্রো ডমিঙ্গেজকে ড্রেসিংরুমে প্রবেশ করতে দেখা গেছে। তাদের উপস্থিতি ও সম্ভাব্য আলোচনা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে।
নিউইয়র্কে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে ১-০ ব্যবধানে জয় পেয়ে ১৬ বছর পর শিরোপা জেতে স্পেন। ম্যাচ শেষে দুই দলের কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হলে বিষয়টি তদন্তে নামে ফিফা।