বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

২০২৬ ফিফা বিশ্বকাপ শেষে টুর্নামেন্টের সেরা একাদশ নির্বাচনের জন্য সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। অফিসিয়াল ওয়েবসাইটে ভক্ত-সমর্থকদের ভোটের মাধ্যমে ‘ড্রিম টিম’ নির্বাচনের সুযোগ দেওয়া হয়েছে।
এবারের তালিকায় সবচেয়ে আলোচিত নামগুলোর একটি কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। বিশ্বকাপে তার ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তিনি মনোনয়ন পেয়েছেন। এছাড়া ইকুয়েডরের বিপক্ষে এক ম্যাচে অসাধারণ সংখ্যক সেভ করা কুরাসাওয়ের গোলরক্ষক এলয় রুমও তালিকায় জায়গা পেয়েছেন।
বিশ্বচ্যাম্পিয়ন স্পেন থেকে ছয়জন এবং রানার্সআপ আর্জেন্টিনা থেকে পাঁচজন ফুটবলার সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন। গোলরক্ষক, রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণভাগ—প্রায় প্রতিটি বিভাগেই দুই দলের প্রতিনিধিত্ব রয়েছে।
আর্জেন্টিনার পাঁচ মনোনীত ফুটবলার হলেন গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজ, ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজ, মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ এবং ফরোয়ার্ড লিওনেল মেসি। বিশ্বকাপে মেসি দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হন; তার ওপরে ছিলেন কেবল ফ্রান্সের কিলিয়ান এমবাপে।
স্পেনের ছয় মনোনীত খেলোয়াড় হলেন গোলরক্ষক উনাই সিমোন, ডিফেন্ডার মার্ক কুকুরেয়া ও পেদ্রো পোরো, মিডফিল্ডার রদ্রি ও লামিন ইয়ামাল এবং ফরোয়ার্ড মিকেল ওইয়ারজাবাল।
তবে সংক্ষিপ্ত তালিকায় স্পেনের দুই নিয়মিত ডিফেন্ডার পাউ কুবারসি ও আইমেরিক লাপোর্তের অনুপস্থিতি আলোচনা তৈরি করেছে। বিশেষ করে কুবারসি বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়ের (Best Young Player) পুরস্কার জিতলেও সেরা একাদশের মনোনয়ন পাননি।
এছাড়া মিডফিল্ডারদের তালিকাও বিতর্কের জন্ম দিয়েছে। ভোটে ৪-৪-২, ৪-৩-৩ ও ৩-৪-৩—এই তিনটি ফরমেশন বেছে নেওয়ার সুযোগ থাকায় ভিনিসিয়ুস জুনিয়র ও লামিন ইয়ামালের মতো স্বাভাবিকভাবে আক্রমণভাগে খেলা ফুটবলারদেরও মিডফিল্ডার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অবস্থানভিত্তিক সংক্ষিপ্ত তালিকা
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা), ভোজিনহা (কেপ ভার্দে), উনাই সিমোন (স্পেন), জর্ডান পিকফোর্ড (ইংল্যান্ড), এলয় রুম (কুরাসাও)।
ডিফেন্ডার: লিসান্দ্রো মার্টিনেজ (আর্জেন্টিনা), নুনো মেন্দেজ (পর্তুগাল), মার্ক কুকুরেয়া (স্পেন), ভিরগিল ফন ডাইক (নেদারল্যান্ডস), গ্যাব্রিয়েল মাগালায়েস (ব্রাজিল), ক্রিশ্চিয়ান রোমেরো (আর্জেন্টিনা), দায়ো উপামেকানো (ফ্রান্স), পেদ্রো পোরো (স্পেন)।
মিডফিল্ডার: জুদ বেলিংহ্যাম (ইংল্যান্ড), মাইকেল অলিসে (ফ্রান্স), ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল), এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা), উসমান দেম্বেলে (ফ্রান্স), লুকা মদরিচ (ক্রোয়েশিয়া), ইসমাইল সাইবারি (মরক্কো), রদ্রি (স্পেন), লামিন ইয়ামাল (স্পেন)।
ফরোয়ার্ড: লিওনেল মেসি (আর্জেন্টিনা), কিলিয়ান এমবাপে (ফ্রান্স), আরলিং হলান্ড (নরওয়ে), হ্যারি কেইন (ইংল্যান্ড), হুলিয়ান কিনিওনেস (মেক্সিকো) এবং মিকেল ওইয়ারজাবাল (স্পেন)।
ফিফার ওয়েবসাইটে ভক্ত-সমর্থকদের ভোটের ভিত্তিতেই ২০২৬ বিশ্বকাপের সেরা একাদশ চূড়ান্ত করা হবে।