বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ফাইনালে হারের পর মেসি -এএফপি
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর প্রথমবারের মতো সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। গত রোববার অনুষ্ঠিত ফাইনালে স্পেন ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতে নেয়।
ফাইনালের পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্প্যানিশ ভাষায় একটি পোস্ট করেন মেসি। সেখানে তিনি লেখেন, এই হার খুব কষ্টের, আর এই ব্যথা কাটিয়ে উঠতে সময় লাগবে। তবে আমরা যে লড়াই করেছি, ঘুরে দাঁড়িয়েছি এবং শেষ পর্যন্ত নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছি—সেই স্মৃতিগুলো চিরকাল সঙ্গে থাকবে। পুরো দেশের সমর্থন আমাদের নতুন করে বিশ্বের সেরাদের কাতারে ফিরিয়ে এনেছে।

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেসি আরও লেখেন, প্রতিটি শুভেচ্ছা, বার্তা ও ভালোবাসার জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। আবারও আমরা এক হয়ে দেশকে একসূত্রে গাঁথতে পেরেছি এবং আর্জেন্টাইন হওয়ার গর্ব ভাগাভাগি করেছি। একই সঙ্গে চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন।
এই বিশ্বকাপে মেসির পারফরম্যান্স ছিল দুর্দান্ত। পুরো আসরে তিনি ৮টি গোল করার পাশাপাশি ৪টি অ্যাসিস্টও করেছেন। যদিও ফাইনালে স্পেনের বিপক্ষে দলকে জেতাতে পারেননি।
জাতীয় দলের হয়ে মেসির অর্জনের তালিকায় রয়েছে ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ২০২২ সালের বিশ্বকাপ শিরোপা। তার দীর্ঘ ক্যারিয়ারের অবদানের প্রশংসা করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া।
ফাইনালের ভেন্যু মেটলাইফ স্টেডিয়াম থেকে মেসির একটি ছবি পোস্ট করে তাপিয়া লেখেন, এই গল্প অমর হয়ে থাকবে। অধিনায়ক, তুমি আমাদের যা দিয়েছ, তার জন্য কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। তোমার নেতৃত্ব, লড়াই এবং শেষ মুহূর্ত পর্যন্ত স্বপ্ন দেখানোর ক্ষমতা পুরো জাতিকে অনুপ্রাণিত করেছে।
তিনি আরও বলেন, তুমি আমাদের পতাকাকে বিশ্বের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দিয়েছ। লিও, তুমি অমর। তুমি আমাদের গর্ব, আর এই দেশ তোমাকে চিরকাল ভালোবাসবে।

এদিকে আর্জেন্টিনা দলের বিশ্বকাপ অভিযাত্রাকে সম্মান জানাতে জাতীয় ছুটি ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, ছুটির দিনটি কোন তারিখে পালন করা হবে, সে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আর্জেন্টিনা দলকেই দেওয়া হয়েছে।