বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

২০২৬ বিশ্বকাপ ফাইনাল শেষে স্পেন ও আর্জেন্টিনার খেলোয়াড় এবং কোচিং স্টাফদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত শুরু করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
বিশ্বকাপ জয়ের পর উদযাপনের মধ্যেই দুই দলের সদস্যদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক তদন্তের ঘোষণা দেয় ফিফা।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনালের ম্যাচ রিপোর্ট পর্যালোচনা করে ফিফা ডিসিপ্লিনারি কোডের ৩৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তদন্ত শুরু করা হয়েছে। ম্যাচ-পরবর্তী ঘটনায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ খতিয়ে দেখতে একজন তদন্তকারী নিয়োগ দেওয়া হয়েছে।
ফিফা জানিয়েছে, তদন্তকারীর প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস। একপর্যায়ে তিনি গার্সিয়াকে ঘুষি মারেন বলে অভিযোগ ওঠে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
পরে স্পেনের খেলোয়াড়রা সতীর্থকে রক্ষা করতে এগিয়ে আসেন। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন গাভি। তবে আর্জেন্টিনার থিয়াগো আলমাদা তাকে ধাক্কা দিলে উত্তেজনা আরও বেড়ে যায়। এ সময় পারেদেস গাভির মুখে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। আঘাতে গাভি মাটিতে পড়ে গেলেও পরে উঠে দাঁড়ান।