বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় ম্যাচে ৩১-২৩ পয়েন্টে জয় তুলে নিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল।
সোমবার ঢাকার পল্টনের জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। তবে প্রথমার্ধে এগিয়ে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে স্বাগতিকরা।
ম্যাচের ১০ মিনিটে প্রথমবারের মতো নেপালকে অলআউট করে বাংলাদেশ। এরপর একসময় ১৭-১০ পয়েন্টে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।
তবে নেপালও লড়াই ছাড়েনি। একটি সফল সুপার রেইড থেকে তিন পয়েন্ট তুলে নিয়ে ব্যবধান কমিয়ে আনে সফরকারীরা। প্রথমার্ধ শেষ হয় বাংলাদেশের ১৭-১৩ পয়েন্টের লিড নিয়ে।
বিরতির পরও আক্রমণাত্মক খেলা ধরে রাখে বাংলাদেশ। নেপাল ব্যবধান কমানোর চেষ্টা চালালেও স্বাগতিকরা শেষ পর্যন্ত ৩১-২৩ পয়েন্টের জয় নিশ্চিত করে।
দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের খাদিজা ম্যাচসেরার পুরস্কার অর্জন করেন।
পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জিতে সমতায় ফেরে নেপাল। তৃতীয় ম্যাচে জয় তুলে নিয়ে আবারও সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ।
সিরিজের চতুর্থ ম্যাচ মঙ্গলবার বিকেল ৪টায় একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।