বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

স্পেনের তরুণ ফুটবল তারকা লামিনে ইয়ামালের ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি তার ব্যক্তিগত জীবনও প্রায়ই আলোচনায় উঠে আসে। বিশেষ করে বড় শিরোপা জয়ের পর তার প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার ঘটনাগুলো নতুন করে কৌতূহলের জন্ম দিয়েছে।
দুই বছর আগে জার্মানিতে অনুষ্ঠিত ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেনের শিরোপা জয়ের সময় ইয়ামালের বয়স ছিল মাত্র ১৭ বছর। সে সময় জার্মানির প্রচলিত আইন অনুযায়ী অপ্রাপ্তবয়স্কদের রাত ১২টার পর বাইরে থাকার বিধিনিষেধ থাকায় বিষয়টি নিয়েও আলোচনা তৈরি হয়েছিল। একই টুর্নামেন্টে তার তৎকালীন প্রেমিকা অ্যালেক্স পাদিয়াকে সঙ্গে নিয়ে মাঠে উদযাপন করায়ও তিনি খবরের শিরোনাম হন।
ইউরো জয়ের পর পাদিয়া মাঠে ইয়ামালের সঙ্গে ট্রফি হাতে উদযাপনে অংশ নেন। পরে স্পেনে ফিরেও বিজয় উৎসবে একসঙ্গে দেখা যায় তাদের। তবে সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। টুর্নামেন্ট শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই দুজনের বিচ্ছেদের খবর প্রকাশিত হয়।
এরপর ইয়ামালের নাম আর্জেন্টাইন শিল্পী নিক্কি নিকোলের সঙ্গে জড়ায়। তবে গণমাধ্যমের খবরে বলা হয়, বার্সেলোনার হয়ে ২০২৫ মৌসুমে লা লিগা জয়ের পর সেই সম্পর্কও ভেঙে যায়। একই সময়ে ফাতি ভাসকেস ও ক্লাউদিয়া বাভেলের সঙ্গেও তার নাম বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে।
এদিকে, এবারের বিশ্বকাপের আগে স্প্যানিশ সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে ২১ বছর বয়সী স্প্যানিশ ইনফ্লুয়েন্সার ইনেস গার্সিয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন ইয়ামাল। বিশ্বকাপে স্পেনের একাধিক ম্যাচে গ্যালারিতে গার্সিয়াকে দেখা যায়। ফাইনালে শিরোপা জয়ের পর ইয়ামালের সঙ্গে মাঠে ট্রফি হাতে ছবি তোলা এবং উদযাপনে অংশ নিতেও দেখা গেছে তাকে। দুজনকে আলিঙ্গন করতেও দেখা যায়।
সব মিলিয়ে এখন প্রশ্ন উঠেছে, গার্সিয়ার সঙ্গে ইয়ামালের এই সম্পর্ক কতটা দীর্ঘস্থায়ী হবে। অতীতের অভিজ্ঞতায় বড় শিরোপা জয়ের পর তার একাধিক সম্পর্কের ইতি ঘটেছে। তাই ভক্তদের একাংশের মধ্যে কৌতূহল—এবার কি সেই ধারার ব্যতিক্রম হবে?