বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
বিশ্বকাপ ফাইনালের মতো মহারণেও কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা করলেন না স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। পুরো টুর্নামেন্টে সাফল্য এনে দেওয়া একই একাদশের ওপর আস্থা রেখেই লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামছে স্পেন।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে মাঝমাঠে পেদ্রিকে নিয়ে কিছুটা আলোচনা থাকলেও শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের মতো ফাবিয়ানকেই বেছে নিয়েছেন কোচ।
টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত রক্ষণভাগে কোনো পরিবর্তন আনেনি স্পেন। এখন পর্যন্ত মাত্র একটি গোল হজম করা দলটির ডিফেন্সে থাকছেন পেদ্রো পোরো, পাউ কুবারসি, এমেরিক লাপোর্তে ও মার্ক কুকুরেয়া। গোলবারের নিচে আস্থা রাখা হয়েছে অভিজ্ঞ উনাই সিমনের ওপর।

মাঝমাঠে অধিনায়ক রদ্রির সঙ্গে খেলবেন ফাবিয়ান ও দানি ওলমো। বল নিয়ন্ত্রণ, আক্রমণ গঠন এবং ম্যাচের গতি নিয়ন্ত্রণে এই ত্রয়ীর ওপরই বড় ভরসা স্প্যানিশদের।
আক্রমণভাগেও অপরিবর্তিত রয়েছে স্পেন। ডান প্রান্তে তরুণ তারকা লামিনে ইয়ামাল, মাঝখানে দলের প্রধান গোলদাতা মিকেল ওইয়ারসাবাল এবং বাম প্রান্তে আলেক্স বায়েনা থাকছেন শুরুর একাদশে।
স্পেনের একাদশ: উনাই সিমন; পেদ্রো পোরো, পাউ কুবারসি, এমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া; রদ্রি, ফাবিয়ান, দানি ওলমো; লামিনে ইয়ামাল, আলেক্স বায়েনা, মিকেল ওইয়ারসাবাল।