বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

মোহাম্মদ সাইফউদ্দিন। ছবি: সংগৃহীত
জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে শুক্রবার (১৭ জুলাই) টানা চার বলে চারটি ছক্কা হাঁকিয়ে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড গড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
শেষ ওভারের শুরুটা ইভান্স করেছিলেন লো ফুলটস দিয়ে, স্কয়ার লেগের ওপর দিয়ে ছক্কা মারেন সাইফউদ্দিন। পরের বলটা মিড উইকেটের ওপর দিয়ে সীমানাছাড়া করেন সাইফউদ্দিন। ইভান্সের করা একটু শর্ট লেন্থের তৃতীয় বল ফাইন লেগের ওপর দিয়ে ছক্কা মারেন তিনি। আর চতুর্থ বলটা ছক্কা মারেন মিড উইকেটের ওপর দিয়ে।
এর মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের কোনো ব্যাটারের প্রথম টানা চার ছক্কা মারার রেকর্ড গড়েন সাইফউদ্দিন।
শেষ পর্যন্ত মাত্র ১০ বলে ৩১ রানে অপরাজিত থাকেন তিনি। তার ঝোড়ো ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রান সংগ্রহ করে বাংলাদেশ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা ছক্কার বিশ্বরেকর্ড অবশ্য ছয় বলে ছয় ছক্কা। এই কীর্তি দুবার গড়েছেন নেপালের দীপেন্দ্র সিং ঐরী। এছাড়া একবার করে টানা ছয় বলে ছক্কা হাঁকিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড এবং ভারতের যুবরাজ সিং।