বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

জিম্বাবুয়ে সফরে গিয়ে যেন ব্যাটিংটাই ভুলে গেছেন বাংলাদেশের ব্যাটাররা। টেস্ট, ওয়ানডের পর ব্যাটারদের ব্যর্থতায় টি-টোয়েন্টি সিরিজও শুরু হলো হার দিয়ে।
বুধবার ( ১৫ জুলাই ) বুলাওয়েতে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৩২ রানে হেরেছে বাংলাদেশ। এই হারে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়লো তাওহীদ হৃদয়ের দল।
টস হেরে আগে ব্যাটিং করা জিম্বাবুয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান করে। জবাবে পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশের হয়ে শুধু ইয়াসির রাব্বিই লড়াইটা করেছেন। বাকিদের ব্যর্থতায় ১৯ ওভারে ১৩৮ রানেই থেমে যায় টাইগারদের ইনিংস।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। তবে শুরুতেই চাপে পড়ে বোলাররা। প্রথম তিন ওভারে ৩৬ রান তুলে উড়ন্ত সূচনা করে জিম্বাবুয়ে। পরে নাহিদ রানার আঘাতে কিছুটা ম্যাচে ফেরে বাংলাদেশ।
এই পেসার ২৬ রানে ৪ উইকেট নিয়ে স্বাগতিকদের চাপে ফেললেও শেষ ওভারে ১৮ রান খরচ করায় জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৭০ রান। ব্রায়ান বেনেট ৪৪, রায়ান বার্ল অপরাজিত ৩০ এবং ব্র্যাড ইভান্স ১০ বলে অপরাজিত ১৯ রান করেন। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন নাহিদ রানা ও মোহাম্মদ সাইফ উদ্দিন।
১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুতই দুই ওপেনার সাইফ হাসান (১২) ও তানজিদ হাসানকে (১৬) হারায় বাংলাদেশ। এরপর পারভেজ হোসেন ইমনও (৫) ফিরলে চাপে পড়ে সফরকারীরা। তাওহীদ হৃদয় (১৪) ও নুরুল হাসান সোহানও (৩) ইনিংস বড় করতে পারেননি।
একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যান তিন বছর পর দলে ফেরা ইয়াসির আলি। ৩৩ বলে ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি ফিফটি তুলে নিয়ে শেষ পর্যন্ত ৩৮ বলে ৫৪ রান করেন তিনি। শেখ মেহেদী হাসানের সঙ্গে ৫২ রানের জুটি গড়ে কিছুটা আশা জাগালেও শেষ দিকে রিচার্ড এনগারাভার জোড়া আঘাতে সেই সম্ভাবনাও শেষ হয়ে যায়। ইয়াসির ও সাইফ উদ্দিনকে একই ওভারে ফিরিয়ে দেন এই বাঁহাতি পেসার।