বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
বিশ্বকাপের শেষ অধ্যায়ে এসে শিরোপার লড়াইয়ে টিকে আছে মাত্র তিন দল স্পেন, আর্জেন্টিনা ও ইংল্যান্ড। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এবার আলোচনায় উঠে এসেছে ফুটবল ইতিহাসের কয়েকটি অদ্ভুত পরিসংখ্যান, যেগুলোকে অনেকেই ‘বিশ্বকাপের অভিশাপ’ বলে আখ্যা দেন। কাকতালীয় হলেও অতীতের এই তিন পরিসংখ্যান এবার স্পেনের শিরোপা জয়ের সম্ভাবনাকে নতুন করে আলোচনায় এনে দিয়েছে।
প্রথম পরিসংখ্যানটি ফ্রান্সকে ঘিরে। চলতি বছরের ব্যালন ডি'অরজয়ী উসমান দেম্বেলের নেতৃত্বে বিশ্বকাপে বড় প্রত্যাশা ছিল ফরাসিদের। তবে সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে তারা।
বিশ্বকাপের ইতিহাসে একটি কৌতূহলোদ্দীপক তথ্য হলো যে বছরে কোনো ফুটবলার ব্যালন ডি'অর জেতেন, সেই বছর তাঁর জাতীয় দল কখনোই বিশ্বকাপ জিততে পারেনি। দেম্বেলের বিদায়ের মধ্য দিয়ে সেই ধারাবাহিকতাও অটুট থাকল।
দ্বিতীয় পরিসংখ্যানটি বর্তমান বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আর্জেন্টিনাকে ঘিরে। ফিফা র্যাঙ্কিং চালুর পর থেকে বিশ্বকাপ শুরু হওয়ার সময় এক নম্বরে থাকা কোনো দল শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি।
২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা টুর্নামেন্ট শুরু করেছে বিশ্বের এক নম্বর দল হিসেবে। ফলে অতীতের এই পরিসংখ্যান এবার তাদের জন্য বড় এক মানসিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
অবশ্য আর্জেন্টিনার সমর্থকদের জন্য আশার বিষয়ও আছে। ২০২২ সালের কাতার বিশ্বকাপে তারা এক নম্বরে নয়, দুই নম্বর র্যাঙ্কিং নিয়ে খেলতে নেমে শেষ পর্যন্ত শিরোপা জিতেছিল।
তৃতীয় পরিসংখ্যানটি ইংল্যান্ডকে ঘিরে। ১৯৩০ সালে বিশ্বকাপের যাত্রা শুরুর পর এখন পর্যন্ত কোনো দল বিদেশি কোচের অধীনে বিশ্বকাপ জিততে পারেনি।

ইংল্যান্ডের বর্তমান কোচ জার্মানির থমাস টুখেল, যিনি ২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব নেন। তাঁর নেতৃত্বে এবার শিরোপার স্বপ্ন দেখছে ইংলিশরা। তবে বিশ্বকাপ জিততে হলে তাদের ভাঙতে হবে প্রায় এক শতাব্দীর পুরোনো এই রেকর্ড।
ফুটবলে এমন কাকতালীয় পরিসংখ্যান বা তথাকথিত ‘অভিশাপ’ নিয়ে আলোচনা নতুন নয়। অতীতের অনেক রেকর্ড সময়ের সঙ্গে ভেঙেও গেছে। তাই ইতিহাস স্পেনের পক্ষে কথা বললেও শেষ পর্যন্ত বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ হবে মাঠের পারফরম্যান্সেই।
তবু ব্যালন ডি'অরজয়ীর দেশের ব্যর্থতা, ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দলের শিরোপাহীনতা এবং বিদেশি কোচের অধীনে বিশ্বকাপ না জেতার ইতিহাস এই তিন পরিসংখ্যান আপাতত স্পেন সমর্থকদের স্বপ্ন দেখানোর যথেষ্ট উপলক্ষ হয়ে উঠেছে।