বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
ফাইনালে আজ সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল।
টুর্নামেন্টজুড়ে দারুণ ছন্দে থাকা আর্জেন্টিনা এখন পর্যন্ত অপরাজিত। শেষ ষোলোর নাটকীয় ম্যাচে মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা। সেই ম্যাচে অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে দুর্দান্ত প্রত্যাবর্তনের পর আত্মবিশ্বাসী দলটি।
অন্যদিকে ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা সুইজারল্যান্ডও ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে। তবে হাঁটুর চোটে দলের অন্যতম গোলদাতা জোহান মানজাম্বির অনুপস্থিতি সুইসদের জন্য বড় ধাক্কা। অতীত পরিসংখ্যানও তাদের পক্ষে নয়; আর্জেন্টিনার বিপক্ষে এখনো কোনো জয় নেই তাদের।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, শেষ ম্যাচের জয়ী একাদশে বড় কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই। তবে রাইটব্যাক ও মিডফিল্ডে দুটি পজিশন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
রাইটব্যাকে গনসালো মন্তিয়েল ও নাহুয়েল মোলিনার মধ্যে একজন সুযোগ পেতে পারেন। মিডফিল্ডে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের পরিবর্তে নিকোলাস গনসালেসকে শুরুর একাদশে দেখা যেতে পারে। শেষ ম্যাচে বদলি হিসেবে নেমে ভালো পারফরম্যান্স করায় মন্তিয়েল ও গনসালেসের সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে।
আক্রমণভাগে লিওনেল মেসির সঙ্গে জুলিয়ান আলভারেজই শুরু করতে পারেন। ফলে লাউতারো মার্তিনেজকে আবারও বেঞ্চ থেকেই ম্যাচ শুরু করতে হতে পারে।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, গনসালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, নিকোলাস গনসালেস, লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজ।