বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

এমবাপ্পে ও মেসি -ফাইল ছবি
চলমান বিশ্বকাপে দুর্দান্ত ছন্দ ধরে রেখে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে শেষ চারের টিকিট কাটে বর্তমান রানার্সআপরা। ম্যাচে একটি করে গোল করেন অধিনায়ক কিলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলে।
এই জয়ে শুধু সেমিফাইনাল নিশ্চিত হয়নি, ব্যক্তিগত অর্জনেও নতুন উচ্চতায় পৌঁছেছেন এমবাপে। বিশ্বকাপে তার গোলসংখ্যা এখন ৮, যা লিওনেল মেসির সমান। তবে ৩টি অ্যাসিস্ট থাকায় গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন ফরাসি তারকা।

ম্যাচের উল্লেখযোগ্য পরিসংখ্যান ও রেকর্ড
একই বিশ্বকাপে তৃতীয়বারের মতো এক ম্যাচে গোল ও অ্যাসিস্ট করলেন এমবাপে। গত ছয় দশকে তার চেয়ে বেশি এমন কীর্তি রয়েছে শুধু লিওনেল মেসির।
টানা তৃতীয় বিশ্বকাপে (২০১৮, ২০২২ ও ২০২৬) সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। এর আগে এমন ধারাবাহিকতা দেখিয়েছে কেবল জার্মানি ও ব্রাজিল।
বিশ্বকাপ ইতিহাসে এটি ফ্রান্সের অষ্টম সেমিফাইনাল, যা ব্রাজিলের সমান দ্বিতীয় সর্বোচ্চ। শীর্ষে রয়েছে জার্মানি।

উসমান দেম্বেলের বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম পাঁচটি গোলই এসেছে ২০২৬ আসরে।
এমবাপের বিশ্বকাপ ক্যারিয়ারে জয়সূচক গোলের সংখ্যা দাঁড়িয়েছে ৮ যা এককভাবে সর্বোচ্চ।
এমবাপে (৮) ও দেম্বেলে (৫) মিলে ১৩ গোল করেছেন। ২০০২ সালের পর একই বিশ্বকাপে কোনো সতীর্থ জুটি প্রথমবার পাঁচ বা তার বেশি গোলের কীর্তি গড়লেন।
এমবাপে, দেম্বেলে ও মাইকেল ওলিসে মিলে এখন পর্যন্ত ২৩টি গোলে অবদান রেখেছেন, যা ২০০২ সালের ব্রাজিলের কিংবদন্তি ত্রয়ীর রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।
১৯৬৬ সালের পর প্রথম ফুটবলার হিসেবে দুটি ভিন্ন বিশ্বকাপে ১০ বা তার বেশি গোলে অবদান রাখলেন এমবাপে।
চলতি বিশ্বকাপে এমবাপের গোল ও অ্যাসিস্ট মিলিয়ে অবদান এখন ১১টি, যা এক আসরে সর্বোচ্চগুলোর একটি।
বিশ্বকাপের নকআউট পর্বে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে এমবাপের অবদান এখন ১৪টি যা লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ।
বিশ্বকাপে এমবাপের মোট গোলসংখ্যা পৌঁছেছে ২০-এ। ইতিহাসে তার চেয়ে বেশি গোল রয়েছে শুধু লিওনেল মেসির।

ফ্রান্সের জার্সিতে ১০০ বা তার বেশি গোলে অবদান রাখা প্রথম ফুটবলারও এখন এমবাপে। জাতীয় দলের হয়ে তার মোট অবদান ১০১টি—এর মধ্যে ৬৪টি গোল ও ৩৭টি অ্যাসিস্ট।
মরক্কোর বিপক্ষে জয়ের পর দলীয় ও ব্যক্তিগত—দুই ক্ষেত্রেই একাধিক রেকর্ড নিজের নামে লিখিয়েছেন এমবাপে। ফলে বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ের দৌড়ে এখন তিনিই সবচেয়ে এগিয়ে।