বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে বড় চমক দেখিয়েছে মিশর। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল করে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মোহাম্মদ সালাহর দল।
বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হওয়া ম্যাচের ১৪তম মিনিটে আর্জেন্টিনার রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে জালে বল পাঠায় মিশর। গোল হজমের পর সমতায় ফেরার মরিয়া চেষ্টা শুরু করে লিওনেল মেসিদের দল। তবে ম্যাচের শুরুতে মিশরের সংগঠিত রক্ষণ এবং দ্রুত পাল্টা আক্রমণে বেশ চাপে পড়ে আর্জেন্টিনা।
শেষ ষোলো নিশ্চিত করার পর কোচ লিওনেল স্কালোনি শুরুর একাদশে তিনটি পরিবর্তন আনেন। রক্ষণে নিকোলাস তালিয়াফিকো, মাঝমাঠে লিয়ান্দ্রো পারেদেস এবং আক্রমণে হুলিয়ান আলভারেজকে সুযোগ দেন তিনি।
আর্জেন্টিনার একাদশে রয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। এছাড়া নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।
কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে এখন সমতায় ফিরতে মরিয়া আর্জেন্টিনা আর ঐতিহাসিক জয়ের স্বপ্ন নিয়ে এগোচ্ছে মিশর।