বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি ::সংগৃহীত
বিশ্বকাপের নকআউট পর্বে আজকের অন্যতম আকর্ষণীয় ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা ও মিসর। সাম্প্রতিক পারফরম্যান্স ও পরিসংখ্যান বিশ্লেষণ করে অপটার সুপারকম্পিউটার বলছে, নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬৯.১ শতাংশ। বিপরীতে মিসরের জয়ের সম্ভাবনা ১২.৩ শতাংশ, আর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ১৮.৫ শতাংশ।
গ্রুপ পর্বে তিন ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে আর্জেন্টিনা। পরে রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নেয় লিওনেল স্কালোনির দল।
অন্যদিকে গ্রুপ ‘জি’ থেকে রানার্সআপ হয়ে নকআউটে ওঠা মিসর রাউন্ড অব ৩২-এ অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের প্রথম জয় তুলে নেয়।
দারুণ ছন্দে থাকা লিওনেল মেসি চার ম্যাচে সাত গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষ সারিতে রয়েছেন। মিসরের বিপক্ষে গোল করতে পারলে এক বিশ্বকাপে আট গোল করা দ্বিতীয় আর্জেন্টাইন ফুটবলার হিসেবে ইতিহাস গড়বেন তিনি।
তবে দুই দলের জন্যই বড় চ্যালেঞ্জ হতে পারে ক্লান্তি। শেষ ম্যাচে উভয় দলই ১২০ মিনিট খেলেছে। আর্জেন্টিনার মতো মিসরেরও আক্রমণের প্রধান ভরসা অধিনায়ক মোহাম্মদ সালাহ। তিনি পুরোপুরি ফিট থাকলে মিসরের আক্রমণ আরও শক্তিশালী হতে পারে।
মঙ্গলবারের এই ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে।