বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াই শেষে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এবার কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে মিসরের বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতিতে ব্যস্ত লিওনেল মেসিরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে শুরুর একাদশে তিনটি পরিবর্তনের পরিকল্পনা করছেন কোচ লিওনেল স্কালোনি।
বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটালান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিসর। ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যে মায়ামি থেকে আটালান্টায় পৌঁছেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত ১২০ মিনিটের লড়াইয়ের কারণে খেলোয়াড়দের পুনরুদ্ধার (রিকভারি) নিয়েই সবচেয়ে বেশি কাজ করছেন স্কালোনি। আটালান্টায় যাওয়ার আগে মায়ামিতে অনুষ্ঠিত অনুশীলনের মূল লক্ষ্য ছিল ফুটবলারদের শারীরিকভাবে পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত করা। একই সঙ্গে কেপ ভার্দের বিপক্ষে দলের পারফরম্যান্সে যে দুর্বলতাগুলো ধরা পড়েছে, সেগুলো নিয়েও আলাদা করে কাজ করেছেন আর্জেন্টাইন কোচ।
সবচেয়ে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে লেফট-ব্যাক পজিশনে। চোট কাটিয়ে ফেরা নিকোলাস তালিয়াফিকো আবারও শুরুর একাদশে ফিরতে পারেন। তাঁর জায়গায় কেপ ভার্দের বিপক্ষে খেলেছিলেন ফাকুন্দো মেদিনা। তবে ম্যাচের শেষদিকে ক্র্যাম্পে ভোগেন তিনি। ফলে অভিজ্ঞ তালিয়াফিকোকেই ফেরানোর সম্ভাবনা বেশি।
আক্রমণভাগেও রয়েছে তীব্র প্রতিযোগিতা। বিশ্বকাপের শুরুতে এগিয়ে থাকলেও শেষ বত্রিশের ম্যাচে প্রত্যাশিত ছন্দে ছিলেন না লাউতারো মার্তিনেস। তাই তার বদলে শুরু থেকেই হুলিয়ান আলভারেসকে নামানোর কথা ভাবছেন স্কালোনি। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

মিডফিল্ডেও পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কেপ ভার্দের বিপক্ষে বদলি হিসেবে নেমে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন লিয়ান্দ্রো পারেদেস। মিসরের বিপক্ষে শুরুর একাদশে তাঁর জায়গা পাওয়ার সম্ভাবনা জোরালো। বিকল্প হিসেবে বিবেচনায় আছেন নিকোলাস গনসালেসও। সে ক্ষেত্রে একাদশ থেকে বাদ পড়তে পারেন থিয়াগো আলমাদা।
প্রতিবেদনে বলা হয়েছে, মিসরের বিপক্ষে রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণ এই তিন বিভাগেই একটি করে পরিবর্তন আনতে চান স্কালোনি। অবশ্য গুরুত্বপূর্ণ ম্যাচে চমক দেওয়ার অভ্যাস তার নতুন নয়। ২০২২ কাতার বিশ্বকাপেও ম্যাচভেদে একাদশ ও ফরমেশনে পরিবর্তন এনে সফল হয়েছিলেন এই আর্জেন্টাইন কোচ।
বিশ্বকাপের নকআউট পর্বে কোনো ভুলের সুযোগ নেই। তাই সেরা সমন্বয় নিয়েই মাঠে নামতে চায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। লক্ষ্য একটাই আফ্রিকার প্রতিনিধিদের হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করা।
মিসরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেস; নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তালিয়াফিকো (অথবা ফাকুন্দো মেদিনা); রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনসো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস (অথবা নিকোলাস গনসালেস); লিওনেল মেসি এবং হুলিয়ান আলভারেস (অথবা লাউতারো মার্তিনেস)।