বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

লিওনেল মেসি, কেপ ভার্দে -ছবি : সংগৃহীত
কেপ ভার্দেকে নাটকীয় লড়াইয়ে হারিয়ে শেষ ষোলো পেরিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে অতিরিক্ত সময় পর্যন্ত গড়ানো এই ম্যাচ বিশ্বচ্যাম্পিয়নদের জন্য সহজ ছিল না। আফ্রিকার নবাগত দলটির বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়ে লিওনেল স্কালোনির দল। ম্যাচটি বিশ্লেষণ করে ব্রাজিলের সংবাদমাধ্যম জে গ্লোবো আর্জেন্টিনার সামনে তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরেছে যা কোয়ার্টার ফাইনালে মিশরের বিপক্ষে কাজে লাগাতে হবে।
স্কালোনির অধীনে আর্জেন্টিনা সাধারণত ধীরস্থিরভাবে বলের নিয়ন্ত্রণ ধরে রেখে আক্রমণ গড়ে তোলে। কিন্তু কেপ ভার্দের বিপক্ষে সেই কৌশল কার্যকর হয়নি। পাঁচজনের রক্ষণভাগ নিয়ে খেলা প্রতিপক্ষের ডিফেন্স ভাঙতে প্রথমার্ধে আর্জেন্টিনা বারবার ব্যর্থ হয়। দীর্ঘ সময় বল দখলে রাখলেও আক্রমণে প্রয়োজনীয় গতি ও বৈচিত্র্যের অভাব ছিল।
লিসান্দ্রো মার্তিনেসের নিখুঁত পাস থেকে লিওনেল মেসি গোল করলেও দলটি আক্রমণের তীব্রতা বাড়াতে পারেনি। বরং ধীরগতির ফুটবলের সুযোগ নিয়ে কেপ ভার্দে পাল্টা আক্রমণে কয়েকবার আর্জেন্টিনার রক্ষণকে চাপে ফেলে। বিশেষ করে ফুলব্যাকদের পেছনের ফাঁকা জায়গা কাজে লাগিয়ে তারা একাধিক সুযোগ তৈরি করে।
১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় গোলের জন্য প্রয়োজনীয় চাপ সৃষ্টি করতে পারেনি আর্জেন্টিনা। সেই সুযোগ কাজে লাগিয়ে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে কেপ ভার্দে।

অতিরিক্ত সময়ের শুরুতে সেট পিস থেকে লিসান্দ্রো মার্তিনেস আবারও আর্জেন্টিনাকে এগিয়ে দিলেও একই চিত্রের পুনরাবৃত্তি ঘটে। গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিতে ব্যর্থ হয় স্কালোনির শিষ্যরা। ফলে সিডনি কাবরালের গোলে আবারও সমতায় ফেরে কেপ ভার্দে। শেষ পর্যন্ত মেসির কর্নার থেকে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।
বিশ্লেষকদের মতে, শুধু লিড নেওয়াই যথেষ্ট নয়; ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে ব্যবধান বাড়ানোর মানসিকতাও গড়ে তুলতে হবে।
বিশ্বমঞ্চে নতুন দল হলেও কেপ ভার্দে দারুণ সংগঠিত রক্ষণ ও আত্মবিশ্বাসী ফুটবল উপহার দিয়েছে। পুরো ম্যাচজুড়ে আর্জেন্টিনা প্রত্যাশিত আধিপত্য দেখাতে পারেনি। বরং প্রতিপক্ষের পরিকল্পিত রক্ষণ ও দ্রুত পাল্টা আক্রমণ বিশ্বচ্যাম্পিয়নদের বারবার অস্বস্তিতে ফেলেছে।

জে গ্লোবোর বিশ্লেষণে বলা হয়েছে, এই ম্যাচ প্রমাণ করেছে বিশ্বকাপের নকআউট পর্বে কোনো দলকেই সহজ প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই। কেপ ভার্দের বিপক্ষে পাওয়া কঠিন অভিজ্ঞতা মিশরের বিপক্ষে আর্জেন্টিনার জন্য বড় সতর্কবার্তা হয়ে থাকবে।