বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি: সংগৃহীত
স্পেনের বিপক্ষে দুর্দান্ত গোলরক্ষণের পর বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছেন কেপ ভার্দের গোলকিপার ভোজিনিয়া। এবার তার সামনে আরও কঠিন পরীক্ষা—বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও তাদের অধিনায়ক লিওনেল মেসি। শনিবার (বাংলাদেশ সময়) ভোর ৪টায় বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হবে দুই দল। ম্যাচটির অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে ভোজিনিয়া ও মেসির ব্যক্তিগত লড়াই।
স্পেনের বিপক্ষে গোলপোস্ট অক্ষত রেখে সাতটি দুর্দান্ত সেভ করেন ভোজিনিয়া। তার সেই পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যা বেড়েছে জ্যামিতিক হারে। এবারও একই দৃঢ়তা দেখিয়ে আর্জেন্টিনার তারকাবহুল আক্রমণভাগকে রুখে দেওয়ার লক্ষ্য তার।
গ্রুপ পর্বে তিন ম্যাচে দুটি ক্লিনশিট রেখেছেন ভোজিনিয়া। স্পেনের বিপক্ষে সাতটি, সৌদি আরবের বিপক্ষে তিনটি সেভ করেন তিনি। উরুগুয়ের বিপক্ষে দুটি গোল হজম করলেও কেপ ভার্দে ২-২ গোলে ড্র করে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট তুলে নেয়। সব মিলিয়ে তিন ম্যাচে ১০টি সেভ করে নজর কাড়েন এই গোলরক্ষক।
অন্যদিকে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজও রয়েছেন আলোচনায়। তবে গ্রুপ পর্বে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে তাকে খুব বেশি পরীক্ষার মুখে পড়তে হয়নি। তিন ম্যাচে দুটি ক্লিনশিট রাখলেও প্রতিপক্ষের কাছ থেকে মাত্র দুটি শটের মুখোমুখি হয়েছেন তিনি। জর্ডানের বিপক্ষে একটি গোল হজম করেন এবং অস্ট্রিয়ার বিপক্ষে একটি সেভ করেন মার্তিনেজ।
এবারের ম্যাচে আর্জেন্টিনার আক্রমণভাগের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারেন ভোজিনিয়া। স্পেনের বিপক্ষে যে দৃঢ়তা দেখিয়েছেন, সেটি ধরে রাখতে পারলে মেসিদের জন্যও সহজ হবে না গোলের দেখা পাওয়া। ফলে রাউন্ড অব ৩২-এর এই লড়াইয়ে মেসির আক্রমণ আর ভোজিনিয়ার প্রতিরোধ—দুইয়ের দ্বৈরথই হতে যাচ্ছে ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ।