বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুঞ্জন ও অভিযোগ প্রায়ই দেখা যায়। বিশেষ করে রেফারিংয়ে সুবিধা পাওয়া বা পক্ষপাতমূলক সিদ্ধান্তের অভিযোগ নিয়ে আলোচনা চলতেই থাকে। তবে এসব বিষয়ে মোটেও গুরুত্ব দিতে নারাজ আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি।
২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ বত্রিশে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিত্তিহীন গুঞ্জন থেকে দূরে থাকাই সবচেয়ে ভালো উপায়।
এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম দেখবেন না। না দেখলে এসব গুঞ্জন সম্পর্কেও জানবেন না।
স্কালোনির মতে, বর্তমান সময়ে লাইক, শেয়ার ও রিটুইটের কারণে যেকোনো ভিত্তিহীন তথ্য মুহূর্তেই লাখো মানুষের কাছে পৌঁছে যায়। ফলে অনেক সময় বাস্তব সত্য আড়ালে পড়ে যায়।
তিনি বলেন, এখন যে কেউ কোনো প্রমাণ ছাড়াই কিছু লিখে পোস্ট করতে পারে। এরপর খুব ছোট একটি বিষয়ও মুহূর্তের মধ্যে বিশাল আলোচনায় পরিণত হয়। এসব বিষয়ে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই।

আর্জেন্টিনা কোচ আরও জানান, দলের সাফল্য কোনো বিশেষ সুবিধার কারণে নয়; বরং খেলোয়াড়, কোচিং স্টাফ এবং পুরো দলের কঠোর পরিশ্রমের ফল। তার ভাষায়, দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি থেকে শুরু করে কিটম্যান পর্যন্ত সবাই এই সাফল্যের অংশীদার।
স্কালোনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের ভালো দিক যেমন আছে, তেমনি নেতিবাচক দিকও রয়েছে। দুর্ভাগ্যজনকভাবে যে কেউ যেকোনো কিছু পোস্ট করতে পারে এবং তা কয়েক সেকেন্ডের মধ্যেই ভাইরাল হয়ে যায়। আমরা এসবের দিকে কোনো মনোযোগ দিই না।
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখন মাঠের পারফরম্যান্সে মনোযোগ দিতে চায় বলেও জানান তিনি। তার মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের বিতর্ক নয়, দলের লক্ষ্য হওয়া উচিত মাঠে সেরা ফুটবল উপহার দেওয়া।