বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

রোনালদো -ফাইল ছবি
পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে আবারও শুরু হয়েছে অবসরের আলোচনা। ক্রোয়েশিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তার আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।
এ আলোচনার মূল কারণ ছিল রোনালদোর বোন কাতিয়া আভেইরোর একটি মন্তব্য, যেখানে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে ২০২৬ বিশ্বকাপই হতে পারে জাতীয় দলের জার্সিতে রোনালদোর শেষ আসর।
তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসব জল্পনার জবাব দেন স্বয়ং রোনালদো। তিনি স্পষ্ট ভাষায় জানান, এখনই অবসরের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি এবং তার পুরো মনোযোগ বর্তমানে বিশ্বকাপের দিকে।

বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করার পর রোনালদো বলেন, এই মুহূর্তে আমার ভবিষ্যৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়। টুর্নামেন্ট শেষ হওয়ার পর পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব। সবার জন্য যেটা সবচেয়ে ভালো হবে, সেটাই করা হবে।
তিনি আরও বলেন, আমি কখনো আবেগের বশে সিদ্ধান্ত নিই না। সবকিছু সময় নিয়ে এবং শান্তভাবে চিন্তা করি। এখন আমার লক্ষ্য শুধু বিশ্বকাপ এবং এই আসরের প্রতিটি মুহূর্ত উপভোগ করা।

এর আগে কাতিয়া আভেইরো এক সাক্ষাৎকারে বলেছিলেন, সমর্থকদের উচিত রোনালদোকে যতদিন মাঠে দেখা যায় ততদিন উপভোগ করা। তার মতে, জাতীয় দলের হয়ে এটি রোনালদোর শেষ বিশ্বকাপ হতে পারে।
তবে রোনালদোর সাম্প্রতিক বক্তব্যে পরিষ্কার হয়েছে যে তিনি এখনই ফুটবলকে বিদায় জানানোর কথা ভাবছেন না। বরং বিশ্বকাপ শেষ হওয়ার পর নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

ফুটবল বিশ্বের অন্যতম সফল এই তারকা এখনও দেশের হয়ে শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন। তাই আপাতত অবসরের আলোচনা নয় বরং বিশ্বকাপ মঞ্চে তার পারফরম্যান্সের দিকেই নজর থাকছে কোটি ভক্তের।