বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সেবাস্তিয়ান বেকাসেসে -ছবি : সংগৃহীত
২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২ পর্ব থেকে বিদায় নেওয়ার পর ইকুয়েডর জাতীয় ফুটবল দলের প্রধান কোচ সেবাস্তিয়ান বেকাসেসে দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে সহ-আয়োজক মেক্সিকোর কাছে ২-০ গোলে হারের পর ম্যাচ শেষে নিজের সিদ্ধান্তের কথা জানান আর্জেন্টিনার এই কোচ।
সংবাদ সম্মেলনে বেকাসেসে বলেন, বিশ্বকাপ পর্যন্তই তার চুক্তির মেয়াদ ছিল। দলের লক্ষ্য ছিল ইকুয়েডরের ইতিহাসে সেরা বিশ্বকাপ উপহার দেওয়া। তবে সেই লক্ষ্য পূরণ না হওয়ায় দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
৪৫ বছর বয়সী এই কোচ জানান, খেলোয়াড় ও ফুটবল ফেডারেশনের কাছ থেকে সবসময় সহযোগিতা পেয়েছেন। দলের সঙ্গে আরও কাজ করার আগ্রহ থাকলেও প্রত্যাশিত ফল না আসায় বিদায় নেওয়াই যথাযথ বলে মনে করছেন।
মেক্সিকোর বিপক্ষে ম্যাচ নিয়ে বেকাসেসে বলেন, স্বাগতিক দর্শকদের প্রবল সমর্থনের মধ্যে প্রথমার্ধে তার দল ছন্দ খুঁজে পায়নি। বিরতির পর খেলায় ফেরার চেষ্টা করলেও গোলের দেখা মেলেনি।
তিনি বলেন, প্রথমার্ধে প্রতিপক্ষের চাপে পিছিয়ে পড়েছিলাম। দ্বিতীয়ার্ধে ভালো খেলেছি, কিন্তু গোল করতে না পারায় ম্যাচে ফেরা সম্ভব হয়নি।
বিদায়ের পরও নিজের সময়টিকে পুরোপুরি ব্যর্থ মনে করছেন না এই আর্জেন্টাইন কোচ। তার ভাষ্য, তরুণ খেলোয়াড়দের নিয়ে একটি সম্ভাবনাময় দল গড়ে তোলাই ছিল তার অন্যতম বড় অর্জন।
বেকাসেসে বলেন, এই দলের ভবিষ্যৎ উজ্জ্বল। খেলোয়াড়দের নিবেদন এবং সমর্থকদের ভালোবাসা তিনি সবসময় স্মরণে রাখবেন।
সূত্র: গোল ডট কম