বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

প্রধান কোচ কার্লো আনচেলত্তি, নেইমার -ছবি : সংগৃহীত
জাপানের বিপক্ষে নাটকীয় জয় তুলে নিয়ে ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। তবে পুরো ম্যাচেই বেঞ্চে বসে থাকতে দেখা যায় দলের অন্যতম তারকা নেইমারকে। ম্যাচ শেষে তাকে মাঠে না নামানোর কারণ ব্যাখ্যা করেছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
আনচেলত্তি জানান, ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে নেইমারকে মাঠে নামানোর পরিকল্পনা ছিল। কিন্তু যোগ করা সময়ের শেষদিকে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির জয়সূচক গোলের পর সেই প্রয়োজন আর হয়নি।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ বলেন, আমরা অতিরিক্ত সময়ের কথা মাথায় রেখেই নেইমারকে প্রস্তুত করছিলাম। তার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছিল। পরিকল্পনা ছিল ৬০ থেকে ৬৫ মিনিটের মধ্যে তাকে নামানোর।
কিন্তু সমতা ফেরানোর পর দল ভালো ছন্দে ছিল এবং ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে চলে আসে। তাই তখন ফরমেশন বা ছন্দে পরিবর্তন আনতে চাইনি।

দ্বিতীয়ার্ধে নেইমারকে ওয়ার্ম-আপ করতেও দেখা যায়। গ্যালারিতে থাকা ব্রাজিলের সমর্থকেরা তার নাম ধরে স্লোগান দিলেও কিছুক্ষণ পর আনচেলত্তি তাকে বেঞ্চে ফিরে আসতে বলেন এবং মাঠের খেলোয়াড়দের ওপরই আস্থা রাখেন।
ম্যাচে প্রথমার্ধে কাইশু সানোর গোলে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। বিরতির পর কাসেমিরো সমতা ফেরান। এরপর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এই জয়ে ব্রাজিল বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে। পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে নরওয়ে অথবা আইভরি কোস্ট।