বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অব ৩২-এ জাপানের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ এই ম্যাচে নেইমারকে শুরুর একাদশে রাখেননি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
দীর্ঘ ইনজুরি কাটিয়ে ফেরা নেইমার এখনও পুরো ৯০ মিনিট খেলার মতো ফিট নন বলে জানিয়েছেন আনচেলত্তি। ম্যাচের পরিস্থিতি বিবেচনা করে দ্বিতীয়ার্ধে তাকে মাঠে নামানো হতে পারে।
ব্রাজিলের আক্রমণভাগে থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র, মাতেউস কুনহা ও রায়ান। মাঝমাঠ সামলাবেন কাসেমিরো, ব্রুনো গুইমারায়েস ও লুকাস পাকেতা।
অন্যদিকে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামছে জাপান। আগের ম্যাচের তুলনায় চারটি পরিবর্তন আনলেও আত্মবিশ্বাসে ভরপুর এশিয়ার প্রতিনিধিরা। কারণ গত বছর এক প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছিল জাপান।
বিশ্বকাপের নকআউট পর্বের এই লড়াইয়ে ফেবারিট হিসেবে মাঠে নামলেও জাপানের চ্যালেঞ্জকে হালকাভাবে নিচ্ছে না ব্রাজিল। ফলে হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে জমজমাট এক ম্যাচের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
ব্রাজিল একাদশ: আলিসন, দানিলো, মারকুইনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, সান্তোস, কাসেমিরো, ব্রুনো গুইমারায়েস, লুকাস পাকেতা, রায়ান, মাতেউস কুনহা ও ভিনিসিয়ুস জুনিয়র।
জাপান একাদশ: সুজুকি, ইতো, তানিগুচি, তোমিয়াসু, নাকামুরা, কামাদা, সানো, দোয়ান, মায়েদা, উয়েদা ও ইতো।