বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
নাটকীয় এক ম্যাচের শেষ মুহূর্তের গোলে দক্ষিণ আফ্রিকাকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে কানাডা।
পুরো ম্যাচজুড়েই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পাচ্ছিল না কানাডা। নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার পর যখন অতিরিক্ত সময়ের প্রস্তুতি নিচ্ছিল দুই দল, তখনই আসে ম্যাচের ভাগ্য নির্ধারণী মুহূর্ত।
যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ডান প্রান্ত থেকে আসা একটি আক্রমণ দক্ষিণ আফ্রিকার ডিফেন্ডাররা পুরোপুরি ঠেকাতে ব্যর্থ হলে বল গিয়ে পড়ে স্টিফেন ইউস্তাকিওর সামনে।
সুযোগটি কাজে লাগিয়ে দুর্দান্ত এক শটে বল জালে পাঠান কানাডিয়ান মিডফিল্ডার। গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস চেষ্টা করেও বল ঠেকাতে পারেননি।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় কানাডা। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেননি ডেরেক কর্নিলিয়াস ও বোম্বিটো।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগ কয়েকবার নিশ্চিত গোল ঠেকিয়ে দলকে ম্যাচে টিকিয়ে রাখে।
দ্বিতীয়ার্ধেও সমান তালে লড়াই চালিয়ে যায় দুই দল। তবে ৭৫ মিনিটে আলফনসো ডেভিস মাঠে নামার পর কানাডার আক্রমণে নতুন গতি আসে।
তার সৃষ্ট কয়েকটি সুযোগ দক্ষিণ আফ্রিকার রক্ষণ সামাল দিলেও শেষ পর্যন্ত ইউস্তাকিওর জাদুকরী গোলে হার এড়াতে পারেনি আফ্রিকার প্রতিনিধিরা।
এই জয়ে বিশ্বকাপের নকআউট পর্বে ইতিহাস গড়ল জেসি মার্শের দল। অন্যদিকে শেষ মুহূর্তের হতাশাজনক হারে বিশ্বকাপ মিশন শেষ হলো দক্ষিণ আফ্রিকার।