বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
একই গ্রুপের অপর ম্যাচে আলজেরিয়ার কাছে জর্ডানের পরাজয়ের ফলে ‘জে’ গ্রুপের শীর্ষস্থান ধরে রাখা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে উঠছে আলবিসেলেস্তেরা।
গ্রুপসেরা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকেই ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন আলোচনা শুরু হয়েছে। শেষ ৩২-এর লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে, তা নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ ও জল্পনা। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে বিভিন্ন দলের নাম সামনে এলেও চূড়ান্ত সমীকরণ নির্ভর করছে অন্য গ্রুপগুলোর ফলাফলের ওপর।
এখন সমর্থকদের দৃষ্টি নকআউট পর্বের দিকে যেখানে শিরোপা জয়ের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যেতে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
টুর্নামেন্টের ড্র অনুযায়ী, ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ায় শেষ ৩২-এ আর্জেন্টিনা মুখোমুখি হবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দলের। বর্তমানে সেই জায়গায় অবস্থান করছে লাতিন আমেরিকার আরেক পরাশক্তি উরুগুয়ে। শেষ ৩২–এর সেই ম্যাচ হবে আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায়।

তবে এখনই উরুগুয়েকে চূড়ান্ত প্রতিপক্ষ বলা যাচ্ছে না। ‘এইচ’ গ্রুপের শেষ রাউন্ডে মুখোমুখি হবে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে। অন্য ম্যাচে সৌদি আরবের বিপক্ষে লড়বে কেপ ভার্দে। এই দুই ম্যাচের ফলের ওপর ভিত্তি করে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে স্পেন, কেপ ভার্দে কিংবা সৌদি আরবও আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়ে যেতে পারে।
সমীকরণগুলো বেশ জটিল এবং প্রতিটি ম্যাচের ফলের ওপর নির্ভরশীল। চলুন দেখে নেওয়া যাক কীভাবে সমীকরণগুলো বদলে যেতে পারে—
১. স্পেন যেভাবে প্রতিপক্ষ হতে পারে
—উরুগুয়ে যদি স্পেনকে হারিয়ে দেয় এবং কেপ ভার্দে ও সৌদি আরবের ম্যাচটি ড্র হয়।
—উরুগুয়ে যদি স্পেনকে হারায় এবং অন্য ম্যাচে সৌদি আরব কেপ ভার্দেকে হারিয়ে দেয়।
২. কেপ ভার্দে যেভাবে প্রতিপক্ষ হতে পারে
—স্পেন যদি উরুগুয়েকে হারিয়ে দেয়, একই সঙ্গে কেপ ভার্দে সৌদি আরবকে হারায়।
—স্পেন যদি উরুগুয়েকে হারায় এবং অন্য ম্যাচে কেপ ভার্দে ও সৌদি আরবের খেলাটি ড্র হয়।
৩. সৌদি আরব যেভাবে প্রতিপক্ষ হতে পারে
—স্পেন যদি উরুগুয়েকে হারিয়ে দেয় পাশাপাশি সৌদি আরব হারিয়ে দেয় কেপ ভার্দেকে।
—স্পেন ও উরুগুয়ে ম্যাচটি যদি ড্র হয় এবং অন্য ম্যাচে সৌদি আরব জয় পায় কেপ ভার্দের বিপক্ষে।