বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

হারে বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা জর্ডানের- ছবি: সংগৃহীত
বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে জর্ডানের। মঙ্গলবার (২৩ জুন) সান ফ্রান্সিসকো বে স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের ম্যাচে আলজেরিয়ার কাছে ২-১ গোলে হেরেছে দলটি।
ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েছিল জর্ডানই। ৩৬তম মিনিটে নিজার আল-রাশদানের গোলে লিড নেয় এশিয়ার প্রতিনিধিরা। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় আলজেরিয়া।
৬৯তম মিনিটে নাদির বেনবুয়ালির গোলে সমতায় ফেরে আলজেরিয়া। এরপর ৮২তম মিনিটে আমিনে গুইরির গোল দলটিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেয়। শেষ পর্যন্ত এই ব্যবধানই ধরে রাখে তারা।
টানা দুই ম্যাচে হেরে জর্ডানের বিদায় নিশ্চিত হলেও এই জয়ে নকআউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে আলজেরিয়া। দুই ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৩ পয়েন্ট। সমান ৩ পয়েন্ট রয়েছে অস্ট্রিয়ারও। ফলে গ্রুপের শেষ ম্যাচে দ্বিতীয় স্থান নিশ্চিত করতে লড়বে দল দুটি।
অন্যদিকে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষস্থান আগেই নিশ্চিত করেছে আর্জেন্টিনা। শেষ ম্যাচে আর্জেন্টিনাকে হারালেও হেড-টু-হেড ব্যবধানে পিছিয়ে থাকায় জর্ডানের পক্ষে আর নকআউট পর্বে ওঠা সম্ভব নয়। প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো দলটিকে।