বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

জাতীয় দলে ক্রিকেটারদের পাইপলাইন শক্ত করার কাজে বড় ভূমিকা থাকে অনূর্ধ্ব ১৯ দলের। যেখান থেকে প্রতিবছরই ভবিষ্যতের তারকা ক্রিকেটার উঠে আসে। এবার তারকা তুলে আনার কাজে যুব দলটির নতুন কোচ হান্নান সরকারের ওপর ভরসা রেখেছে বিসিবি। সোমবার ( ২২ জুন ) তাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।
পরে গণমাধ্যমকে হান্নান জানান, ‘স্বপ্ন তো কোচিংয়ে আসার অনেক আগে থেকেই ছিল। নির্বাচক হওয়ার আগেও কোচিংয়ে ছিলাম। ২০১১ সালে খেলা ছাড়ার পর তিন বছর প্রিমিয়ার লিগে কোচিং করিয়েছি, প্রথম শ্রেণির ক্রিকেটে কোচ ছিলাম, তারপর নির্বাচকের দায়িত্বে আসা। ৯ বছরের জার্নি শেষ করে একটা সুযোগ আসলো।
ক্রিকেট প্রশাসক থেকে নিজের পুরোদমে কোচিংয়ে ফেরার সিদ্ধান্ত সঠিক বলে উপলব্ধি সাবেক এই ক্রিকেটারের, ‘বিশেষ করে আমাদের বোর্ড যখন দেশি কোচদের অগ্রাধিকার বা প্রমোট করছে। সেখান থেকেই আমার স্বপ্নটা আবার নতুন করে জাগে। সুযোগটা যখন আসে, তখন এক বছর থাকতেই আমি নির্বাচকের দায়িত্ব থেকে পদত্যাগ করি। নিশ্চিতভাবেই আমার জন্য ভালো একটা সিদ্ধান্ত ছিল। সেটার প্রতিফলন দেখা যাচ্ছে যে ক্রিকেট বোর্ডও আমার উপর বিশ্বাস রাখছে।’
আন্তর্জাতিক মানের ক্রিকেটার তুলে আনাই এখন লক্ষ্য হান্নানের, ‘আমাদের সভাপতি এবং গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যানের সঙ্গে যখন কথা বলি তখন সিরিয়াস আলোচনা হয়েছে। খেলোয়াড় তৈরি করাটা আসল ফোকাস থাকবে, কারণ অনূর্ধ্ব-১৯ দল শেষ হওয়ার পরে আমরা যদি ধরি অনূর্ধ্ব-২৩ দল, এইচপি যেখানেই যাবে খেলোয়াড়রা সেখানেই যেন ৫-৭-১০ জন খেলোয়াড় যায় যেন বিশ্ব ক্রিকেটে প্রতিনিধিত্ব করতে পারবে।’
‘এ ধরনের খেলোয়াড় তৈরিতে ফোকাস থাকবে। রেজাল্টের দিকে নিশ্চিতভাবেই নজর থাকবে কিন্তু মূল ফোকাসটা মানসম্পন্ন খেলোয়াড় তৈরি করা বা আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরির জন্য প্রসেস মেইনটেইন করার প্রতি থাকবে। সেটার সঙ্গে রেজাল্ট সময়ই বলে দেবে’, আরও যোগ করেন হান্নান।