বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
বিশ্বকাপের মঞ্চে শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাস ও শ্রদ্ধার মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে অস্ট্রিয়া দল। ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা ইউরোপের এই দলটি এবার বড় প্রতিপক্ষকে হারানোর লক্ষ্য নিয়েই প্রস্তুতি নিচ্ছে।
আগামীকাল বাংলাদেশ সময় রাত ১১টায় গ্রুপ ‘জে’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। ম্যাচের আগে বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার কনরাড লাইমার আর্জেন্টিনাকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ও বিশ্বের অন্যতম সেরা দল হিসেবে অভিহিত করেছেন।
ফিফার ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে লাইমার বলেন, লিওনেল মেসিকে তিনি ফুটবলের সর্বোচ্চ মানের খেলোয়াড় হিসেবে দেখেন এবং আর্জেন্টিনাকে এখনকার সেরা দল হিসেবে বিবেচনা করেন। এমন প্রতিপক্ষের বিপক্ষে খেলা নিজেদের সক্ষমতা যাচাইয়ের বড় সুযোগ বলেও মন্তব্য করেন তিনি।
প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছে অস্ট্রিয়া। এখন তাদের লক্ষ্য পরবর্তী ম্যাচগুলোতে ভালো ফল এনে নকআউট পর্বে জায়গা করে নেওয়া। লাইমারের মতে, আর্জেন্টিনা শক্তিশালী দল হলেও তারা নিজেদের সামর্থ্য প্রমাণ করতে প্রস্তুত।
কোচ রাল্ফ রাংনিকের অধীনে অস্ট্রিয়া দলকে এবার সমন্বিত ও সংগঠিত ইউনিট হিসেবে দেখছেন এই মিডফিল্ডার। তিনি বলেন, দলের সবচেয়ে বড় শক্তি হলো পারস্পরিক বোঝাপড়া ও জয়ের মানসিকতা, যা মাঠের পারফরম্যান্সেও প্রতিফলিত হচ্ছে।
১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছে অস্ট্রিয়া। ২৮ বছর পর বিশ্বমঞ্চে ফেরাকে বিশেষ মুহূর্ত হিসেবে উল্লেখ করে লাইমার বলেন, জাতীয় দলের হয়ে বিশ্বকাপে অংশ নেওয়া তার ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন।