বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

৯ বলে মাত্র এক রান! ক্যারিয়ার বাঁচাতেই এমন মন্থর ইনিংস খেলছেন কিনা সাইফ হাসান। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে মন্থর ইনিংস খেলে সাইফ ক্যাচ অনুশীলন করেই বিদায় নিয়েছেন। আরেক ওপেনার দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হয়েছেন। তাতে তিন ওভারে দুই উইকেট হারিয়ে আবারও ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ।
এদিকে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে তিন পরিবর্তন। সাকলাইন, মোস্তাফিজের পরিবর্তে একাদশে ফিরেছেন তাসকিন ও শরিফুল। সৌম্য সরকারের বদলে জায়গা পেয়েছেন নুরুল হাসান সোহান। সমালোচিত ব্যাটিং করেও একাদশে সুযোগ পেয়েছেন সাইফ। তবে সুযোগটা কাজে লাগাতে পারেননি তিনি।
ব্যাটিং ব্যর্থতায় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ১৮৯ রান করলেও জয় পায়নি লাল-সবুজের দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয়বারের দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের এটি প্রথম সিরিজ হার। সবশেষ ২০২১ সালে মিরপুরে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ।
এদিকে চট্টগ্রামের মাটিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে রানবন্যা দেখা গেছে। শুরুতে ব্যাটিং করে অস্ট্রেলিয়া করেছিল ১৯৬ রান। জবাবে জয়ের আশা জাগিয়ে টাইগাররা থামে ১৮৯ রানে। তাতে দুই ইনিংস মিলিয়ে হয়েছিল ৩৮৫ রান, যা সাগরিকার মাঠে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৮৯ করেছিল ইংল্যান্ড-আফ্রিকা।
রানবন্যার ভেন্যুতে আজ বড় সংগ্রহ তুলতে মুখিয়ে থাকবে তাওহীদ হৃদয়ের দল। তবে শেষ পর্যন্ত টাইগাররা কোথায় গিয়ে থামে সেটাই দেখার পালা।