বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

দেশের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের প্রতি বৈষম্য দূর, তাদের নিরাপত্তা নিশ্চিত, ক্ষমতায়ন এবং অধিকার প্রতিষ্ঠার লক্ষে বিশেষ উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার।
এসমস্ত উদ্দেশ্য পূরণে ক্রীড়াকে অন্যতম মাধ্যম হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে ক্রীড়ানুরাগী পাঁচজন বিশিষ্ট নারীর সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক জাতীয় টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনু এই কমিটির আহ্ববায়। কমিটির অপর চার সদস্য; জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ-সদস্য ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি সারওয়াত সিরাজ (শুক্লা), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিকসের অধ্যাপক নাসরিন সুলতানা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব উম্মে ইসরাত।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব অংগ্যজাই মারমা স্বাক্ষরিত (২ জুন) এক আদেশ অনুযায়ী এই কমিটির কার্যপরিধি হবে (ক) ক্রীড়াঙ্গনে নারী প্রতিভার সুরক্ষা, নিরাপত্তা, অংশগ্রহণ, বিকাশ ও উন্নয়নমূলক কর্মকৌশল প্ৰণয়ন (খ) ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্ব প্রতিষ্ঠায় পদক্ষেপ গ্রহণ, (গ) তৃণমূল পর্যায় থেকে উঠে আসা সম্ভাবনাময় নারী ক্রীড়াবিদদের বৃহত্তর পরিসরে অংশগ্রহণের জন্য প্রশিক্ষণ প্রদানসহ প্রয়োজনে প্রাতিষ্ঠানিক ও আইনগত সহযোগিতা দেওয়া, (ঘ) ক্রীড়াবিদদের স্বাস্থ্য, পুষ্টি, মানসিক উন্নয়ন নিশ্চিতকরণসহ সামাজিক অবস্থান তৈরিতে পদক্ষেপ গ্রহণ, (ঙ) নারী ক্রীড়ায় বিনিয়োগ ঘাটতি দূরীকরণ এবং নারীদের জন্য সম-আর্থিক সুবিধা প্রতিষ্ঠা করা (চ) নারী অধিকার প্রতিষ্ঠা ও ক্ষমতায়নে ক্রীড়াকে একটি অন্যতম মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করা এবং (ছ) ক্রীড়াঙ্গনে নারীদের প্রতি বৈষম্য দূরীকরণ, সুরক্ষা, নিরাপত্তা ও সমতা প্রতিষ্ঠায় পদক্ষেপ গ্রহণ।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতি দুই মাস অন্তর কমিটির কার্যক্রম ও অগ্রগতি লিখিতভাবে সরকারকে অবহিত করবে, এবং কমিটি কোন সুনির্দিষ্ট বিষয়ে প্রয়োজনে বিশেষজ্ঞ কাউকে সদস্য হিসাবে কো-অপ্ট করতে পারবেন।