বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর ‘এল’ গ্রুপে নাটকীয় জয় পেয়েছে ঘানা। নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ক্যালেব ইয়েরেঙ্কির একমাত্র গোলে পানামাকে ১-০ ব্যবধানে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় আফ্রিকার দলটি।
টরন্টোতে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল পানামা। তবে ঘানার গোলরক্ষক লরেন্স আতি-জিগি কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে বিপদমুক্ত রাখেন। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই চোটের কারণে আতি-জিগির পরিবর্তে গোলরক্ষক বেঞ্জামিন আসারেকে নামাতে বাধ্য হয় ঘানা। এরপর ম্যাচে ধীরে ধীরে ছন্দ ফিরে পায় ব্ল্যাক স্টারসরা এবং শেষদিকে আক্রমণের তীব্রতা বাড়ায়।
ম্যাচ যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল তখন যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দ্রুতগতির এক পাল্টা আক্রমণ থেকে ব্র্যান্ডন থমাস-আসান্তের নিখুঁত পাস পেয়ে সহজ ফিনিশে জয়সূচক গোল করেন ক্যালেব ইয়েরেঙ্কি। আন্তর্জাতিক প্রতিযোগিতায় এটি ছিল তার প্রথম গোল।
এই জয়ে বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু করল ঘানা। গ্রুপ পর্বে নিজেদের পরবর্তী ম্যাচে তারা ইংল্যান্ডের মুখোমুখি হবে আর পানামা খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে।