বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

রোনালদো - ছবি :;সংগৃহীত
কাতার বিশ্বকাপেই অনেকের ধারণা ছিল, লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপ অধ্যায়ের ইতি ঘটতে যাচ্ছে। তবে ফুটবলের প্রতি অদম্য ভালোবাসা, নিজেকে প্রমাণ করার তীব্র আকাঙ্ক্ষা এবং বিশ্বমঞ্চে খেলার অনুপ্রেরণা তাদের আবারও ফিরিয়ে এনেছে।
বুধবার আর্জেন্টিনার হয়ে নিজের ষষ্ঠ বিশ্বকাপ ম্যাচে মাঠে নামেন মেসি। বাংলাদেশের সময় অনুযায়ী রাতেই পর্তুগালের জার্সিতে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে মেসির রেকর্ডে ভাগ বসান রোনালদো।
জাতীয় দলের হয়ে মেসি এখন পর্যন্ত ২০০ ম্যাচে ১২০ গোল করেছেন। অন্যদিকে রোনালদো খেলেছেন ২২৯টি আন্তর্জাতিক ম্যাচ এবং করেছেন ১৪৩ গোল।

বিশ্বকাপে ছয়বার অংশ নেওয়ার কীর্তি এর আগে গড়েছিলেন মেক্সিকোর গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া। তবে ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে স্কোয়াডে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি তিনি। চলতি আসরেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে বেঞ্চেই ছিলেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক।
হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ ছিল ডিআর কঙ্গো। আফ্রিকার দলগুলো এবারের বিশ্বকাপে ইতোমধ্যেই দারুণ পারফরম্যান্স দেখিয়েছে।
মরক্কো, আইভরি কোস্ট, মিশর ও কেপ ভার্দের মতো দলগুলো নজর কেড়েছে। সেই ধারাবাহিকতায় ডিআর কঙ্গোও পর্তুগালকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে।
১৯৭৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া ডিআর কঙ্গোর বিপক্ষে মাঠে নেমেই রোনালদো বিশ্বকাপ ইতিহাসে আরেকটি অনন্য মাইলফলকে নিজের নাম যুক্ত করেন।