বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনার মধ্যেই বুধবার বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অপেক্ষা করছে ব্যস্ত এক দিন। সকালে বিশ্বকাপে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও আলজেরিয়া।
আর দুপুরে চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। একই দিনে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী দলও।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের কথাতেও উঠে আসে ফুটবল বিশ্বকাপের আবহ। আর্জেন্টিনার জার্সি দেখে হাস্যরসের ছলে মন্তব্য করেন তিনি। তবে মাঠের লড়াইয়ে তার মূল মনোযোগ ক্রিকেটেই।
এদিকে কাফ মাসলের চোটে ভোগায় প্রথম টি-টোয়েন্টিতে লিটন দাসের খেলার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে দলের নেতৃত্ব দিতে পারেন সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়।
অন্যদিকে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান, যা বাংলাদেশের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করেছে।
ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে হারানোর আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ। তবে এবার অস্ট্রেলিয়া দল আরও শক্তিশালী। দলে যোগ দিয়েছেন অধিনায়ক মিচেল মার্শ ও হার্ডহিটার টিম ডেভিডসহ কয়েকজন নিয়মিত ক্রিকেটার।
অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ বলেছেন, বাংলাদেশ ভারসাম্যপূর্ণ ও আত্মবিশ্বাসী একটি দল। তাই কঠিন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থেকেই সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে তার দল।
সব মিলিয়ে ফুটবল বিশ্বকাপের রোমাঞ্চ আর ক্রিকেটের গুরুত্বপূর্ণ দুই লড়াইয়ে বুধবারটি বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের জন্য হতে যাচ্ছে দারুণ ব্যস্ত ও উপভোগ্য একটি দিন।