বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি: সংগৃহীত
ব্যাট হাতে ঝড় তুলে নিয়মিতই আলোচনায় আসেন বৈভব সূর্যবংশী। তবে এবার শ্রীলঙ্কার এক ক্রিকেটারের গায়ে হাত তুলে আলোচনায় এসেছেন ১৫ বছর বয়সী এই ক্রিকেটার।
ডাম্বুলায় ত্রিদেশীয় সিরিজের ম্যাচটিতে ভারত আগে ব্যাট করে তোলে ২৬৫ রান। রান তাড়ায় শ্রীলঙ্কার ইনিংসও থামে ৯ উইকেটে ২৬৫ রানে। এরপর সুপার ওভারে শ্রীলঙ্কার দেওয়া ১৬ রান তাড়া করতে নেমে ভারত করতে পারে ৯ রান।
ভারতের হয়ে সুপার ওভারে ব্যাট করেন সূর্যবংশী ও সূর্যংশ শেড়গে। ৭ রানে সুপার ওভারে হেরে মাঠ ছাড়ার সময় ঘটনার সূত্রপাত হয়। শ্রীলঙ্কা দলের বিশেন হালাম্বাগে ও ওয়ানুজা সাহানকে সূর্যবংশী ও সূর্যংশের উদ্দেশে কিছু বলতে দেখা যায়। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, হালাম্বাগে সূর্যবংশীর উদ্দেশে নাকি বলেছেন, ‘ম্যাচ শেষ...এবার বাড়ি যাও।’
কথাটা হজম করতে পারেননি সূর্যবংশী। মুখ ঘুরিয়ে পেছনে এসে হালাম্বাগেকে ধাক্কা মেরে বসেন। তাৎক্ষণিকভাবে হাত সরিয়ে দেন হালাম্বাগেও। উইকেটরক্ষক ব্যাটার নিরোশান ডিকভেলা তখন পরিস্থিতি শান্ত করেন। তবে মাঠ থেকে বের হওয়ার সময়ও সূর্যবংশীকে হাত নেড়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।