বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
বিশ্বকাপ ফুটবলের ১৫ জুনের ম্যাচগুলোকে সামনে রেখে জ্যোতিষভিত্তিক সম্ভাবনার বিশ্লেষণ প্রকাশ করেছেন জ্যোতিষ সুজিত আচার্যী (বাপ্পী)। তিনি বলেছেন, জ্যোতিষশাস্ত্র কেবল সম্ভাবনার ইঙ্গিত দিতে পারে, তবে ম্যাচের চূড়ান্ত ফল নির্ধারণ হবে মাঠের খেলায়।
আইভরি কোস্ট ও ইকুয়েডরের ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, এটি অভিজ্ঞতা ও তারুণ্যের লড়াই হতে পারে। জ্যোতিষীয় বিশ্লেষণে অভিজ্ঞতা কিছুটা এগিয়ে থাকলেও ম্যাচে নাটকীয় মোড় আসার সম্ভাবনাও রয়েছে।
সুইডেন ও তিউনিসিয়ার ম্যাচে শুরুতে সুইডেন আক্রমণাত্মক ফুটবল খেলতে পারে বলে মনে করেন তিনি। তবে তিউনিসিয়ার সংগঠিত রক্ষণ ও দলগত সমন্বয় ম্যাচটিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে পারে। তাঁর মতে, ধৈর্য ও পরিকল্পিত কৌশলই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিতে পারে।
স্পেন ও কেপ ভার্দের ম্যাচ নিয়ে তিনি বলেন, স্পেনের আক্রমণভাগ ও সৃজনশীল ফুটবল তাদের এগিয়ে রাখলেও কেপ ভার্দে পাল্টা আক্রমণে চমক দেখাতে পারে। এ ম্যাচে প্রথম গোলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
বেলজিয়াম ও মিশরের লড়াইয়ে বেলজিয়ামকে কিছুটা এগিয়ে রাখলেও মিশরের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহর ব্যক্তিগত নৈপুণ্য ম্যাচের গতিপথ বদলে দিতে পারে বলে মন্তব্য করেন এই জ্যোতিষ বিশ্লেষক।
সুজিত আচার্যীর মতে, ১৫ জুনের ম্যাচগুলোতে শক্তিশালী দলগুলোকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হতে পারে। তবে শেষ পর্যন্ত জয়-পরাজয় নির্ধারণ করবে খেলোয়াড়দের পারফরম্যান্স, কৌশল, পরিশ্রম এবং মাঠের বাস্তব পরিস্থিতি।