বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছিল : সংগৃহীত
বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখেছে দক্ষিণ কোরিয়া। প্রথমে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে এশিয়ার শক্তিশালী দলটি।
শুক্রবার মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দক্ষিণ কোরিয়া। অধিনায়ক সন হিউং-মিনের নেতৃত্বে একের পর এক সুযোগ তৈরি হলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি দলটি।
বিরতির পর ৫৯তম মিনিটে লাদিস্লাভ ক্রেইচির গোলে এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র। তবে সেই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ইউরোপের দলটি।
গোল হজমের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে দক্ষিণ কোরিয়া। হোয়াং ইন-বম সমতা ফেরানোর পর ওহ হিউয়ান-গিউ জয়সূচক গোল করে দলকে পূর্ণ তিন পয়েন্ট এনে দেন। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে কোরিয়ানরা।
এই হারে ২০ বছর পর বিশ্বকাপে ফেরা চেক প্রজাতন্ত্রের প্রত্যাবর্তনটা সুখকর হলো না। অন্যদিকে বিশ্বকাপের সর্বশেষ সাত আসরে নিজেদের প্রথম ম্যাচে মাত্র একবার হেরেছে দক্ষিণ কোরিয়া।
বিশ্বকাপ ইতিহাসে এটি দক্ষিণ কোরিয়ার অষ্টম জয়। উল্লেখযোগ্য বিষয় হলো, ২-১ ব্যবধানে পাওয়া তাদের চারটি জয়েই প্রথমে পিছিয়ে ছিল দলটি।
এছাড়া বিশ্বকাপের মূল পর্বে কোরিয়ার জয়ের বড় অংশই এসেছে ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে। চেক প্রজাতন্ত্রকে হারিয়ে সেই তালিকায় যুক্ত হলো আরও একটি গুরুত্বপূর্ণ জয়।